ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কসটেপ মোড়ানো অজ্ঞাত লাশ উদ্ধার
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৮ এএম  (ভিজিট : )
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কসটেপ মোড়ানো অজ্ঞাত লাশ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কসটেপ মোড়ানো অজ্ঞাত লাশ উদ্ধার

তাজাখবর২৪.কম,মহানগর ডেস্ক: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে কসটেপ মোড়ানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে এক্সপ্রেসওয়ে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির মুখে কসটেপ পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, কে বা কারা মরদেহটি এনে এক্সপ্রেসওয়েতে ফেলে রেখে গেছে।

বনানী থানার ওসি মো. মেজবাহ উদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে— কেউ তাকে হত্যা করে মরদেহ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ফেলে গেছে। সব সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। খুব শিগগিরই ঘটনা উদ্ঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩, ২১ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝