মার্টিনেল্লিকে দলে ভেড়াতে যত খরচ হলো আল হিলালের
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০২ এএম  (ভিজিট : )
গাব্রিয়েল মার্টিনেল্লি। ছবি: সংগৃহীত

গাব্রিয়েল মার্টিনেল্লি। ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: মৌসুমের শুরুতেই নতুন চ্যালেঞ্জ বেছে নিলেন গাব্রিয়েল মার্টিনেল্লি। আর্সেনাল ছেড়ে সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।২৫ বছর বয়সী মার্টিনেল্লিকে দলে ভেড়াতে প্রায় ৬ কোটি পাউন্ড খরচ করেছে আল-হিলাল। ২০১৯ সালে আর্সেনালে যোগ দেওয়া মার্তিনেল্লির সাত বছরের অধ্যায়েরও ইতি ঘটল এবার।এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের সঙ্গে তার চুক্তির মেয়াদ ছিল আর মাত্র ১২ মাস। তবে নতুন মৌসুমের পরিকল্পনায় তাকে রাখা হয়নি বলে জানিয়ে দেন কোচ মিকেল আর্তেতা। ফলে দ্রুতই নতুন ঠিকানা খুঁজে নেন মার্টিনেল্লি।

আল-হিলাল বর্তমানে আল-নাসরের সঙ্গে যৌথভাবে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। এর আগে দলটিতে যোগ দিয়েছেন ইংলিশ ফরোয়ার্ড অলি ওয়াটকিনস। আক্রমণভাগে এবার তার সঙ্গী হবেন মার্টিনেল্লি।আর্সেনালের হয়ে গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচ খেলেছেন মার্টিনেল্লি। করেছেন ১১ গোল। ২০০৪ সালের পর আর্সেনালের প্রথম প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের পথেও গুরুত্বপূর্ণ অবদান ছিল তার

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩, ২১ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝