এবার প্রেসক্লাব যশোরের আহবায়ক সদস্য সচিব সহ তিনজনের পদত্যাগ
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৫:৩১ পিএম  (ভিজিট : )
এবার প্রেসক্লাব যশোরের আহবায়ক সদস্য সচিব সহ তিনজনের পদত্যাগ

এবার প্রেসক্লাব যশোরের আহবায়ক সদস্য সচিব সহ তিনজনের পদত্যাগ

এস এম সেলিম,তাজাখবর২৪.কম, যশোর ব্যুরো:-প্রেসক্লাব যশোরের সংকট দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নানাবিধ  সমস্যার কারণে সাংবাদিক সংগঠনের আন্দোলনের মুখে সাবেক প্রেসক্লাব যশোরের কমিটি বিলুপ্ত করে নতুন একটি সর্বসম্মতিক্রমে এ্যাডহক কমিটি গঠিত হয়েছিল।এ্যাডহক কমিটির আহবায়ক মনোনীত হয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম উদ দৌলা, সদস্য সচিব দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন সহ আরো কয়েকজন সিনিয়র সাংবাদিকদের নিয়ে গঠিত হয় এ্যাডহক কমিটি। উক্ত কমিটি পরবর্তী নির্বাচনকালীন সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন। আগামী ১৯ সেপ্টেম্বর প্রেসক্লাব যশোরের নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হয়েছিলো। এর মধ্যে এ্যাডহক কমিটি যশোর প্রেসক্লাব যশোর এবং সাংবাদিকদের স্বার্থে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তার মধ্যে প্রেসক্লাবের সদস্য নবায়ন এবং নতুন সদস্য পদ দেওয়া। যথা সময়ে আবেদন গ্রহণ করেছিলেন এবং স্বতঃস্ফূর্তভাবে সাংবাদিকরা আবেদনও করেছিলেন। কিন্তু পরবর্তীতে কমিটি যাচাই-বাছাই করে ৩৬ জনের মতো সদস্যপদ প্রদান করেন। কিন্তু কি কারণে আগামী ১৯ সেপ্টেম্বর নির্বাচন কালীন সময় পর্যন্ত দায়িত্ব পালন না করে পরবর্তী নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর না করে একে একে পদত্যাগ করতে শুরু করলেন। এ প্রশ্ন সাংবাদিকদের মাঝে ঘুরপাক খাচ্ছে। 

এ পর্যন্ত প্রেসক্লাব যশোরের আহবায়ক কমিটি থেকে আহবায়ক সদস্য সচিব সহ তিনজন পদত্যাগ করেছেন বলে ক্লাব সূত্রে জানা যায়। গত রবিবার সদস্য সচিব পদ থেকে মবিনুল ইসলাম মবিন আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন। এর কয়েক ঘন্টার ব্যবধানে গত সোমবার অ্যাডহক কমিটির আহবায়ক একরাম উদ দৌলা সহ সদস্য ওহাবুজ্জামান ঝন্টু পদত্যাগ করেন। পদত্যাগ পত্রে একরাম উদ-দ্দৌলা উল্লেখ করেন বয়স জনিত অসুস্থতা সত্বেও ঐতিহ্যবাহী এই প্রেসক্লাবের সংকট নিরশনে তিনি দায়িত্ব গ্রহণ করেন।ঐক্য স্বচ্ছতা ও নিরপেক্ষতার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালনের কাজও শুরু করেন তারা। অপর এক পদত্যাগ  পত্রে মবিনুল ইসলাম মবিন উল্লেখ করেন, প্রেসক্লাব যশোরের নির্বাহী কমিটির কিছু কিছু অনিয়মতান্ত্রিক পদক্ষেপের প্রতিবাদে গত জুলাই থেকে সাংবাদিক ইউনিয়ন যশোর আন্দোলন শুরু করে। এর ধারাবাহিকতায় প্রেসক্লাবের সংকট নিরসনে গত ৬ আগস্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। পেশাগত ব্যস্ততার কারণে দায়িত্ব নিতে অনাগ্রহ প্রকাশ করলে যৌথ কমিটির সভায় তাকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়। পরে ক্লাবের সদস্যদের বৃহত্তর স্বার্থ এবং সবার সমর্থনের প্রতি সম্মান জানিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন। পদত্যাগ পত্রে তিনি আরো উল্লেখ করেন দায়িত্ব পালন কালে প্রেসক্লাবের গঠনতন্ত্র সংশোধন, সদস্যপদ প্রদান,অডিট কার্যক্রম শুরুর মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয়েছে। প্রেসক্লাব কেন্দ্রিক ব্যস্ততার কারণে নিজ পত্রিকার কাজে প্রয়োজনীয় সময় দিতে না পারায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। একই সঙ্গে এ কারণে তার পেশাগত ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি পদত্যাগ পত্রে উল্লেখ করেন মবিনুল ইসলাম মবিন। 

উল্লেখ্য এর আগে গত ৬ ই আগস্ট প্রেসক্লাব যশোরের বিশেষ সাধারণ সভায় প্রেসক্লাবের সাবেক সভাপতি একরাম উদদৌলা কে আহবায়ক এবং ক্লাবের সিনিয়র সদস্য মবিনুল ইসলাম মবিন কে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। ওই কমিটি দায়িত্ব গ্রহণের পরবর্তী ৪৫ দিনের মধ্যে দীর্ঘদিনের দাবি ও বিশেষ সাধারণ সভার প্রত্যাশা অনুযায়ী নতুন সদস্য অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া, অবাধ‌ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করার কথা ছিল। নির্বাচন না হওয়া পর্যন্ত প্রেসক্লাবের নিয়মিত প্রশাসনিক ও সাংগঠনিক কার্যক্রম এই কমিটির তত্ত্বাবধানে পরিচালিত হওয়ার কথা ছিল। এই পর্যন্ত দুই দফায় ৩৬ জনকে নতুন সদস্যপদ প্রদান করা হয়েছে।এর মধ্যে একই দিনে কয়েক ঘন্টার ব্যবধানে আহবায়ক সদস্য সচিব ও একজন সদস্যের পদত্যাগের ঘটনা সাংবাদিক মহলে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে।

তাজাখবর২৪.কম,ঢাকা:সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ , ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝