দুই দশক পর ইউএস ওপেনের প্রথম রাউন্ডেই বিদায় জকোভিচের
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১:১৪ পিএম  (ভিজিট : )
দুই দশক পর ইউএস ওপেনের প্রথম রাউন্ডেই বিদায় জকোভিচের

দুই দশক পর ইউএস ওপেনের প্রথম রাউন্ডেই বিদায় জকোভিচের

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: অসুস্থ শরীর নিয়েও জয়ের আত্মবিশ্বাস কমেনি তার। সব ধরনের গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ডে টানা ৭৮ ম্যাচ জয়ের গৌরবময় রেকর্ড নিয়েই কোর্টে নেমেছিলেন তিনি। কিন্তু ২০ বছরের মধ্যে সবচেয়ে বড় চমকের সাক্ষী হয়ে ইউএস ওপেনের প্রথম রাউন্ডেই থামতে হলো ২৪ বার গ্র্যান্ড স্ল্যাম জয়ী টেনিস তারকা নোভাক জকোভিচকে।রোববার (৩০ আগস্ট) নিউইয়র্কে কঠিন পাঁচ সেটের রোমাঞ্চকর লড়াইয়ে আর্জেন্টাইন মারিয়ানো নাভোনের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এই সার্বিয়ান কিংবদন্তি।

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ৪৮ নম্বরে থাকা মারিয়ানো নাভোনে রেকর্ড গড়ে ম্যাচটি জেতেন ৭-৬ (৭/৫), ৫-৭, ৪-৬, ৬-২, ৬-১ ব্যবধানে। এই অভাবনীয় হারের মধ্য দিয়ে রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা উঁচিয়ে ধরার শেষ ইচ্ছাতেও বড় ধাক্কা খেলেন জকোভিচ।সেই সঙ্গে অবসান ঘটল গ্র্যান্ড স্ল্যামের ইতিহাসে জকোভিচের টানা দুই দশকের এক রাজত্বের। ২০০৬ সালে অস্ট্রেলিয়ান ওপেনে পল গোল্ডস্টেইনের কাছে হারের পর গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ডে আর কোনো ম্যাচ হারেননি তিনি। দীর্ঘ ২০ বছর ধরে অক্ষুণ্ণ থাকা টানা ৭৮ জয়ের সেই অপরাজেয় যাত্রায় ছেদ টানলেন তরুণ আর্জেন্টাইন নাভোনে।

কোর্টে এদিন শুরু থেকেই সংগ্রাম করতে দেখা যায় জকোভিচকে। শারীরিক চরম অসুস্থতায় ম্যাচের মধ্যেই কোর্টে একাধিকবার বমি করেন তিনি। শেষ দিকে পায়ে মারাত্মক টান পড়ায় হাঁটাচলাতেও আসছিল জড়তা। তা সত্ত্বেও অভিজ্ঞতার জোরে চতুর্থ সেটে খেলায় দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন সার্ব তারকা। দুর্দান্ত এক ব্যাকহ্যান্ড শটে নাভোনের সার্ভিস পয়েন্ট ভেঙে দিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে যান তিনি।তবে ছেড়ে কথা বলেননি আর্জেন্টাইন তরুণ নাভোনে। জকোভিচের দুর্বলতার সুযোগ নিয়ে পর পর পাঁচটি গেম জিতে ম্যাচকে নিয়ে যান পঞ্চম ও চূড়ান্ত সেটে। শেষ সেট শুরুর আগে দীর্ঘ সময়ের চিকিৎসাসংক্রান্ত বিরতি নেন জকোভিচ। কোর্টেই তার মেরুদণ্ডে ম্যাসাজ ও ওষুধ দেওয়া হয়।কিন্তু শেষ সেটে আর শরীরকে টেনে নিতে পারেননি এই সার্বিয়ান তারকা। লড়াইয়ের শুরুতেই ৩-০ ব্যবধানে আধিপত্য বাড়িয়ে জকোভিচকে ছিটকে দেন নাভোনে। শেষ পর্যন্ত নিজের সার্ভিসে মাত্র একটি পয়েন্ট হারিয়ে ক্যারিয়ারের অন্যতম সেরা ও ঐতিহাসিক জয়টি ছিনিয়ে নেন নাভোনে।

তাজাখবর২৪.কম,ঢাকা:সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ , ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝