প্রস্তাবিত নবম পে-স্কেলে কার বেতন কত হচ্ছে
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৫:০১ পিএম  (ভিজিট : )
প্রস্তাবিত নবম পে-স্কেলে কার বেতন কত হচ্ছে

প্রস্তাবিত নবম পে-স্কেলে কার বেতন কত হচ্ছে

তাজাখবর২৪.কম,অর্থ-বাণিজ্য ডেস্ক: সরকারি চাকরিজীবীদের কাঙ্ক্ষিত নবম বেতনকাঠামো (পে-স্কেল) চূড়ান্ত অনুমোদনের জন্য আগামী সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠেয় মন্ত্রিসভার বৈঠকে উত্থাপন করা হতে পারে। মন্ত্রিসভার সবুজ সংকেত পেলে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যেই এ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন জারি হতে পারে বলে অর্থ মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে।
নতুন এই কাঠামোয় সরকারি কর্মচারীদের বেতন প্রায় ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে ড. এ বি এম আব্দুস সাত্তারের নেতৃত্বাধীন কমিটি। দুই ধাপে প্রস্তাবিত পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে সরকারের। যার মধ্যে প্রথম বছরে বর্ধিত মূল বেতন এবং দ্বিতীয় বছরে নতুন বাড়িভাড়া ও অন্যান্য আনুষঙ্গিক ভাতা কার্যকর করা হতে পারে।প্রস্তাবিত বেতনকাঠামো অনুযায়ী, ২০তম গ্রেডে একজন কর্মচারীর নতুন সর্বনিম্ন মূল বেতন হবে ২০ হাজার টাকা। অন্যদিকে ১ম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন নির্ধারিত রাখা হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা।গ্রেডভিত্তিক প্রস্তাবে দেখা যায়, ২য় গ্রেডে মূল বেতন ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার টাকা; ৩য় গ্রেডে ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা; ৪র্থ গ্রেডে ১ লাখ থেকে ১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা এবং ৫ম গ্রেডে ৮৬ হাজার থেকে ১ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া সাধারণ প্রবেশ পদ বা ৯ম গ্রেডে মূল বেতন ৪৫ হাজার ১০০ থেকে ১ লাখ ৮ হাজার ৮০০ টাকা এবং ১০ম গ্রেডে ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা প্রস্তাব রয়েছে। তবে সরকারের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয় গেজেট আকারে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করার পূর্ব পর্যন্ত এটিকে প্রস্তাবিত কাঠামো হিসেবে ধরা হচ্ছে।উল্লেখ্য, বর্তমান সরকারের ১৮০ দিন পূর্ণ হওয়া উপলক্ষে প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক বিশেষ ই-বুকেও নবম পে-স্কেলকে সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রকাশিত দলিলে জানানো হয়, ২০২৬-২৭ অর্থবছরে সরকারি কর্মচারীদের বেতন-ভাতার জন্য ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা এবং পেনশন ও গ্র্যাচুইটিসহ সর্বমোট ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বাজেট বরাদ্দ রাখা হয়েছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: রোববার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ , ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝