মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ তারিখবিহীন খাদ্যপণ্য বিক্রির দায়ে দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ১০:৩৮ পিএম  (ভিজিট : )
মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ তারিখবিহীন খাদ্যপণ্য বিক্রির দায়ে দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ তারিখবিহীন খাদ্যপণ্য বিক্রির দায়ে দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা

মো: শাহালম,তাজাখবর২৪.কম, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ তারিখবিহীন খাদ্যপণ্য বিক্রির দায়ে দোকানিকে জরিমানা করেছে ভোক্তাঅধিকার। মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরেশ্বর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ২৩ আগস্ট রোববার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মিরেশ্বর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেসার্স সত্তার ভ্যারাইটিজ স্টোরে মনিটরিং করে বিভিন্ন ধরনের খাদ্যপণ্যে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার বিষয়টি ধরা পড়ে।

এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটির মালিক আব্দুস সাত্তারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন খাদ্যপণ্য বিক্রি না করার বিষয়ে তাকে সতর্ক করা হয়।অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা ও ব্যাটালিয়ন আনসারের একটি দল অভিযানে সহযোগিতা করে।জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

তাজাখবর২৪.কম,ঢাকা: রোববার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩, ০৯ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝