কক্সবাজার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে ঘুরতে এসে নোয়াখালীতে রোহিঙ্গা কিশোর-কিশোরী আটক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৭:০৫ পিএম  (ভিজিট : )
কক্সবাজার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে ঘুরতে এসে নোয়াখালীতে রোহিঙ্গা কিশোর-কিশোরী আটক

কক্সবাজার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে ঘুরতে এসে নোয়াখালীতে রোহিঙ্গা কিশোর-কিশোরী আটক

তাজাখবর২৪.কম,নোয়াখালী: কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে ঘুরতে এসে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় স্থানীয়দের হাতে আটক হয়েছেন দুই রোহিঙ্গা কিশোর-কিশোরী। শনিবার (২২ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের চরমজিদ ভূঞারহাট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ১৭ নম্বর ক্যাম্পের বি-ব্লকের আব্দুর রহমানের ছেলে মো. ইসমাঈল (১৭) এবং একই ব্লকের জাফর আহমেদের মেয়ে নুমিনা খাতুন (১৬)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাঈল ও নুমিনা কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে নোয়াখালীর চরমজিদ ভূঞারহাট এলাকায় ঘুরতে আসেন। শনিবার রাত ৮টার দিকে তাদের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা আটক করে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তারা নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দেন এবং ঘুরতে আসার কথা জানান। পরে এলাকা থেকে চলে যাওয়ার জন্য একটি বাস কাউন্টারে টিকিট কাটতে গেলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে চরজব্বর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়। রবিবার সকালে তাদের পুনরায় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রোহিঙ্গাতো সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে, রোহিঙ্গা আর আটকের কি।

তাজাখবর২৪.কম,ঢাকা: রোববার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩, ০৯ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝