ভারতে এমপির ছেলের গাড়ির ধাক্কায় এক নারীর মৃত্যু
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১:০৯ পিএম  (ভিজিট : )
ভারতে এমপির ছেলের গাড়ির ধাক্কায় এক নারীর মৃত্যু

ভারতে এমপির ছেলের গাড়ির ধাক্কায় এক নারীর মৃত্যু

তাজাখবর২৪.কম,আন্তর্জাতিক ডেস্ক: ভারতের হায়দ্রাবাদে দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় ২৬ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্ধ্রপ্রদেশের এমপি লিঙ্গামানেনি রমেশের ছেলে সঞ্জুশের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।নিহত নারীর নাম ভারতী মুখি। তিনি হায়দ্রাবাদের ইনঅরবিট মলের একটি পোশাকের দোকানে কর্মরত ছিলেন। গত ১৬ আগস্ট মাধাপুর এলাকায় কর্মস্থলের কাছে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে ধাক্কা দেয়।পুলিশ জানিয়েছে, গাড়িটি বেপরোয়া ও অসতর্কভাবে চালানো হচ্ছিল। তদন্তে গাড়িটির চালক হিসেবে সঞ্জুশকে শনাক্ত করা হয়েছে। তিনি অন্ধ্রপ্রদেশের ব্যবসায়ী ও রাজ্যসভার সদস্য লিঙ্গামানেনি রমেশের ছেলে। রমেশ অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণের জনসেনা পার্টির এমপি।

দুর্ঘটনায় ভারতী গুরুতর মাথায় আঘাত পান এবং প্রচুর রক্তক্ষরণ হয়। পুলিশ জানায়, দুর্ঘটনার পর তাকে ওই গাড়িতেই জুবিলি হিলসের অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনার দিন ভারতী ও তার সহকর্মী ২৬ বছর বয়সী পূজা অশোক দুপুরের খাবার খেতে কাছের আইটিসি কোহিনুর এলাকায় গিয়েছিলেন। সেখান থেকে কর্মস্থলে ফেরার সময় ইনঅরবিট মলের সামনে রাস্তা পার হচ্ছিলেন ভারতী। এ সময় দ্রুতগতির গাড়িটি তাকে ধাক্কা দেয়।ভারতীর সঙ্গে থাকা পূজা পরে দোকানের ম্যানেজার অশ্বিন কুমারকে ঘটনাটি জানান। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।

এ ঘটনায় এখনো সঞ্জুশকে গ্রেপ্তার করা হয়নি। মাধাপুরের সহকারী পুলিশ কমিশনার চি শ্রীধর জানিয়েছেন, অভিযুক্তকে নোটিশ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে যে ধারায় মামলা করা হয়েছে, সেটি জামিনযোগ্য। এ ছাড়া ওই ধারায় সর্বোচ্চ সাজা সাত বছরের কম হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়নি।ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১০৬(১) ধারায় মামলাটি করা হয়েছে। এ ধারায় অপরাধমূলক হত্যাকাণ্ডের পর্যায়ে না পড়া বেপরোয়া বা অবহেলাজনিত কর্মকাণ্ডে কারও মৃত্যুর অভিযোগ অন্তর্ভুক্ত।সূত্র: এনডিটিভি

তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩, ০৮ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝