কেন কখনও বিয়ে করবেন না আমিশা, জানালেন নিজেই
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১১:১৮ এএম  (ভিজিট : )
কেন কখনও বিয়ে করবেন না আমিশা, জানালেন নিজেই

কেন কখনও বিয়ে করবেন না আমিশা, জানালেন নিজেই

তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল আপাতত বিয়ে করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। সেখানে এক ভক্তের বিয়ে নিয়ে করা প্রশ্নের জবাবে স্পষ্ট ভাষায় জানান, তিনি সিঙ্গেল জীবনেই সুখী।

এক ভক্ত জানতে চান, আপনি কবে বিয়ে করছেন? জবাবে আমিশা বলেন, কখনোই না। সিঙ্গেল থেকে আমি ভীষণ সুখী। আমাকে ভালোবাসার জন্য আমার পরিবার ও বন্ধুদের মধ্যে অনেক কাছের মানুষ আছেন। একজন পুরুষ এসে সেই পরিবেশ বদলে দিক, তা আমি চাই না।তবে আমিশা জানান, বর্তমানে বিয়ে করার ইচ্ছা না থাকলেও ভবিষ্যতে উপযুক্ত মানুষ পেলে তিনি নিজের সিদ্ধান্ত নতুন করে ভাবতে পারেন।এর আগে এক সাক্ষাৎকারে তিনি জানান, অভিনয়জগতে আসার সিদ্ধান্তের কারণে জীবনের একটি গুরুত্বপূর্ণ প্রেমের সম্পর্ক ভেঙে যায়। তার ভাষ্য, চলচ্চিত্রে কাজ করার বিষয়টি তার সাবেক সঙ্গী মেনে নিতে পারেননি। ফলে ভালোবাসার চেয়ে নিজের ক্যারিয়ারকেই প্রাধান্য দিতে হয়েছিল।

আমিশা বলেন, যারা সত্যিকারের ভালোবাসে, তারা কখনোই একজন মানুষের স্বপ্ন বা পেশাগত উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় না। জীবনে ভালোবাসা এবং ক্যারিয়ার—দুই ক্ষেত্র থেকেই তিনি গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছেন বলেও জানান।তিনি আরও বলেন, এখনো বিভিন্ন সম্ভ্রান্ত পরিবার থেকে তার কাছে বিয়ের প্রস্তাব আসে। এমনকি তার চেয়ে অনেক কম বয়সী তরুণরাও ডেটে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। তবে তার কাছে বয়স নয়, একজন মানুষের মানসিক পরিপক্বতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।দুই দশকের বেশি সময়ের অভিনয়জীবনে আমিশা প্যাটেলের নাম বিভিন্ন সময় কয়েকজনের সঙ্গে জড়ালেও, দুই হাজার সালের শুরুর দিকে চলচ্চিত্র নির্মাতা বিক্রম ভাটের সঙ্গে তার সম্পর্ক সবচেয়ে বেশি আলোচনায় ছিল।সূত্র: এনডিটিভি

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩, ২৩ সফর ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝