হামজার নতুন ক্লাবে যোগ দেওয়ার গুঞ্জন, যা জানা গেল
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৯:৪৮ পিএম  (ভিজিট : )
হামজার নতুন ক্লাবে যোগ দেওয়ার গুঞ্জন, যা জানা গেল

হামজার নতুন ক্লাবে যোগ দেওয়ার গুঞ্জন, যা জানা গেল

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরীকে ঘিরে নতুন দলবদলের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ইংলিশ ক্লাব লিস্টার সিটি থেকে আজারবাইজানের শীর্ষ লিগের ক্লাব সাবাহ এফসিতে যোগ দিতে যাচ্ছেন ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার।সম্প্রতি এক প্রতিবেদনে এই দাবি করেছে আজারবাইজানের ক্রীড়া সংবাদমাধ্যম অফসাইডপ্লাস।প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইংলিশ ক্লাব লিস্টার সিটি থেকে দেশটির শীর্ষ লিগের ক্লাব সাবাহ এফসিতে যোগ দিতে যাচ্ছেন ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার। তবে বিষয়টি এখনও আনুষ্ঠানিক নয়। লিস্টার সিটি কিংবা সাবাহ এফসি কোনো ক্লাবই এখন পর্যন্ত হামজার দলবদল নিয়ে কোনো ঘোষণা দেয়নি।প্রতিবেদন অনুযায়ী, দুই পক্ষের মধ্যে কিছুদিন ধরে আলোচনা চলছিল এবং ব্যক্তিগত শর্তে সমঝোতায় পৌঁছেছেন হামজা। এই দলবদল সম্পন্ন হলে নতুন মৌসুমে সাবাহ এফসির হয়ে খেলবেন তিনি।২০২৪-২৫ মৌসুমে হামজা ধারে খেলেছেন ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে। এর আগে ওয়াটফোর্ডের জার্সিতেও মাঠে নেমেছেন তিনি। লিস্টারের হয়ে ২০২১ সালে এফএ কাপ, ২০২১-২২ মৌসুমে এফএ কমিউনিটি শিল্ড এবং ২০২৩-২৪ মৌসুমে চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের অভিজ্ঞতা রয়েছে তার। ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, হামজার বর্তমান বাজারমূল্য প্রায় ৪ মিলিয়ন ইউরো।এদিকে আজারবাইজান প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন সাবাহ এফসি এবার চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বে খেলছে। প্রথম দুই রাউন্ড পেরিয়ে দলটি তৃতীয় বাছাইপর্বে জায়গা করে নিয়েছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩, ২১ সফর ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝