রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৯:৪২ পিএম  (ভিজিট : )
রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

তাজাখবর২৪.কম,ঢাকা: রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার জন্য যে দল দায়ী, তদন্তে তাদের দায় কতটুকু তা নির্ধারণের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) তদন্ত শেষে দলটি রাজনৈতিক দল হিসেবে কাঠগড়ায় দাঁড়াবে এবং বিচার নিশ্চিত করা হবে।বুধবার (৫ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একটি স্বৈরাচারের কবল থেকে মুক্তির পর আমরা যদি বলি “জুলাই কার, জুলাই কার”, তবে জুলাই আমাদের কারোরই থাকবে না। এই বিভাজন থেকে আমাদের বের হয়ে আসতে হবে।বিরোধী রাজনৈতিক দলগুলোর উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আসুন, সংবিধান সংশোধন কমিটিতে আমরা একসঙ্গে বসি। আপনাদের আমন্ত্রণ জানানো হলেও আপনারা এখনও নাম দেননি। আমরা গতকাল প্রথম বৈঠক করেছি; জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর আমরা বাস্তবায়ন করব।তিনি আরও বলেন, ‘মাঠের রাজনীতি করতে পারেন বা বিভিন্ন পরিষদের কথা বলতে পারেন প্র্যাকটিক্যাল জায়গায় আমাদের সংবিধানে সংশোধনী আনতে হবে এবং সেটা গ্রহণ করতে হবে। প্রতিটি অ্যামেন্ডমেন্টই এক–একটি সংস্কার।

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩, ২১ সফর ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝