প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১০:২০ এএম (ভিজিট : )
বাড়ি ফিরছিল কিশোরী, পথে ওত পেতে ছিলেন নাজিম
তাজাখবর২৪.কম,নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বোনের শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে উঠেছে নাজিম উদ্দিন (২২) নামে এক যুবকের বিরুদ্ধে।রোববার (২ আগস্ট) রাতে অভিযুক্ত নাজিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই দিন সকালে কোম্পানীগঞ্জ থানায় ওই যুবককে আসামি করে মামলা দায়ের করেন কিশোরীর মা। বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলার চরএলাহীর ৬ নং ওয়ার্ডের চর বালুয়া এলাকায় এ ঘটনা ঘটে।অভিযুক্ত নাজিম উদ্দিন চরবালুয়া এলাকার বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই কিশোরী একই এলাকায় তার বড় বোনের শ্বশুরবাড়ি থেকে ফিরছিল। এ সময় আগে থেকে ওত পেতে ছিলেন নাজিম উদ্দিন। ওই কিশোরী বাড়ির কাছাকাছি এলে তাকে তুলে পার্শ্ববর্তী নির্জন স্থানে নিয়ে মুখে ওড়না পেঁচিয়ে ধর্ষণ করেন তিনি। এ সময় পাশ দিয়ে যাওয়া স্থানীয় আমজাদ হোসেন নামের এক ব্যক্তি টের পেয়ে দৌড়ে গেলে নাজিম পালিয়ে যান।এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, অভিযোগ পেয়ে দ্রুত নাজিমকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩, ২০ সফর ১৪৪৭