প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৪:১১ পিএম (ভিজিট : )
চরকুমারিয়া ইউনিয়নে ব্যাপক জনপ্রিয়তায় চেয়ারম্যান প্রার্থী আহমুদুর রহমান সম্রাট মোল্লা
তাজাখবর২৪.কম,শরীয়তপুর: আসন্ন চরকুমারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনায় রয়েছেন, শরীয়তপুর জেলার সখিপুর থানার চরকুমারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত (ধানের শীষের) সাবেক চেয়ারম্যান প্রার্থী, সখিপুর থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী, ঐতিহ্যবাহী মোল্লা পরিবারের কৃতি সন্তান এবং আগামীর সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমুদুর রহমান সম্রাট মোল্লা। স্থানীয় জনমত ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি বর্তমানে ব্যাপক জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন।
শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি মোঃ সফিকুর রহমান কিরনের স্নেহভাজন হিসেবে পরিচিত আহমুদুর রহমান সম্রাট মোল্লা চরকুমারিয়া ইউনিয়নে দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতি ও জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় নিজের একটি শক্ত অবস্থান তৈরি করেছেন। তৃণমূল রাজনীতিকে সুসংগঠিত করা, দলীয় কর্মীদের পাশে থাকা এবং সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করার ফলে তিনি ইতোমধ্যেই জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।স্থানীয় সূত্রে জানা যায়, চরকুমারিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং জনগণের সুখে-দুঃখে পাশে থেকে নিজেকে একজন মানবিক ও দায়িত্বশীল নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সামাজিক উন্নয়নমূলক কাজে তার সক্রিয় অংশগ্রহণ এলাকাবাসীর কাছে তাকে আরও জনপ্রিয় করে তুলেছে।
এলাকার সাধারণ মানুষের ভাষ্য, আহমুদুর রহমান সম্রাট মোল্লা শুধু রাজনৈতিক পরিচয়ে সীমাবদ্ধ নন; তিনি একজন সৎ, কর্মীবান্ধব, জনদরদী এবং উন্নয়নমুখী নেতা। তার নেতৃত্বে চরকুমারিয়া ইউনিয়নে উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতির নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে বলে মনে করছেন অনেকেই।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল পর্যায়ে সম্রাট মোল্লার সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক বিচক্ষণতা এবং জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক তাকে চেয়ারম্যান পদে একজন শক্তিশালী ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং নির্বাচনী মাঠে তিনি ব্যাপক সমর্থন পাচ্ছেন বলে জানা গেছে।
চরকুমারিয়া ইউনিয়নের সচেতন মহল মনে করছেন, একজন তরুণ, উদ্যমী ও জনবান্ধব নেতৃত্ব হিসেবে আহমুদুর রহমান সম্রাট মোল্লা নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।এব্যাপারে আহমুদুর রহমান সম্রাট মোল্লা বলেন,, “চরকুমারিয়া ইউনিয়নের মানুষের সেবা করাই আমার অন্যতম লক্ষ্য। আমি সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। আগামীতেও সবার সহযোগিতা, দোয়া ও সমর্থন নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।”