কেন্দুয়ায় ইয়াবাসহ আটক, এক জনকে তিন মাসের কারাদণ্ড
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১:৫৮ পিএম  (ভিজিট : )
কেন্দুয়ায় ইয়াবাসহ আটক, এক জনকে তিন মাসের কারাদণ্ড

কেন্দুয়ায় ইয়াবাসহ আটক, এক জনকে তিন মাসের কারাদণ্ড

রাখাল বিশ্বাস,তাজাখবর২৪.কম, কেন্দুয়া(নেত্রকোনা): নেত্রকোনার কেন্দুয়ায় ইয়াবাসহ মিজানুল করিম খান নামে একজনকে আটকের করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাঈম- উল চৌধুরী  তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন। মিজানুল উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের কলসহাটী গ্রামের বাসিন্দা।

জানা গেছে, রবিবার (২ আগষ্ট) রাত অনুমান সাড়ে ৮ টার দিকে রোয়াইলবাড়ি ইউনিয়নের বঙ্গবাজার এলাকায় পুলিশ তাকে আটক করে দেহ তল্লাশী কালে এক প্যাকেট ইয়াবা ট্যাবলেট পায়। পরে এসিল্যান্ড ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাঈম উল ইসলাম চৌধুরী বলেন,বঙ্গবাজার এলাকায় তার কাছে বিক্রির জন্য ইয়বা পাওয়া যায়। পরে তার স্বীকারোক্তি ও দোষ প্রমাণীত হওয়ায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে সোমবার আদালতে পাঠানো হয়েছে৷ তিনি আরও জানান,মাদক নির্মূলে  ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কাজ অব্যাহত থাকবে।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩, ১৯ সফর ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝