তাজাখবর২৪.কম,ঢাকা: ঢাকায় সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে ভূ-রাজনীতির কোনও প্রসঙ্গ আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।তিনি বলেন, এসব নিয়ে আমরা আলোচনা করিনি। বৈঠকে ভারত ও চীনের বিষয়ে কোনও আলোচনা হয়নি বলেও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।বৃহস্পতিবার (৩০ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সার্জিও গোরের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন তিনি।
ড. খলিলুর রহমান বলেন, খুব ভালো আলোচনা হয়েছে, আমাদের দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক বিদ্যমান এবং এটাকে আরও কীভাবে এগিয়ে নেওয়া যায়, সে ব্যাপারে আমরা আলোচনা করেছি।তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক প্রথম দিন থেকে আমরা তাদের সঙ্গে সংশ্লিষ্ট আছি। সুতরাং শুধু এটা এক বৈঠকে সীমাবদ্ধ নয়। আমরা সব স্তরেই তাদের সঙ্গে সম্পর্কটা রাখছি, এগিয়েই যাচ্ছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্যাস সংকটের বিষয়ে আমরা অনেক দেশের সঙ্গে আলোচনা করছি।এ সময় মিয়ানমার-চীন করিডোর নিয়ে আলাপ হয়েছে কি না জানতে চাইলে তিনি তা নাকচ করেন।র্যাবের ওপর মার্কিন স্যাংকশন তুলে নেওয়ার বিষয়ে আলোচনা চলমান আছে বলেও জানান তিনি। তবে আজ এই বিষয়ে কোনও আলোচনা হয়নি বলেও জানান তিনি।
তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩, ১৬ সফর ১৪৪৭