গোল্ডেন বল-বুট-গ্লাভস, বিশ্বকাপে কে কোন পুরস্কার পেল
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১২:৩০ পিএম  (ভিজিট : )
গোল্ডেন বল-বুট-গ্লাভস, বিশ্বকাপে কে কোন পুরস্কার পেল

গোল্ডেন বল-বুট-গ্লাভস, বিশ্বকাপে কে কোন পুরস্কার পেল

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: গোল্ডেন বুট ছাড়া বিশ্বকাপের প্রায় সব ব্যক্তিগত পুরস্কারই জিতেছে নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। অন্যদিকে, রানার্সআপ আর্জেন্টিনার ঝুলিতে উঠেছে শুধু রানার্সআপ ট্রফি ও পদক। গোল্ডেন বল, গোল্ডেন গ্লাভস ও সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার গেছে লা রোহাদের দখলে।১০৪ ম্যাচের দীর্ঘ লড়াই শেষে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট জিতেছে স্পেন। মাঠের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে দলটির খেলোয়াড়রা জিতে নিয়েছেন একাধিক ব্যক্তিগত সম্মাননাও। বিপরীতে, রানার্সআপ হলেও ব্যক্তিগত পুরস্কারের তালিকায় জায়গা হয়নি আর্জেন্টিনার।৪৮ দলের এই বিশ্বকাপে শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ খেলেছেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন। আট ম্যাচে তিনি মাত্র একটি গোল হজম করেছেন। পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে টানা ৬৫০ মিনিট গোল না খাওয়ার রেকর্ডও গড়েছেন তিনি। দুর্দান্ত রিফ্লেক্স ও গুরুত্বপূর্ণ মুহূর্তে অসাধারণ সব সেভ করে স্পেনের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন। তাই গোল্ডেন গ্লাভস জেতাটা ছিল অনেকটাই প্রত্যাশিত।
 
এবারের বিশ্বকাপের গোল্ডেন বল জিতেছেন স্পেনের মিডফিল্ডার রদ্রি। পুরো টুর্নামেন্টে অসাধারণ নেতৃত্ব ও ধারাবাহিক পারফরম্যান্সে দলকে এগিয়ে নিয়েছেন তিনি। এর আগে ২০২৪ সালে স্পেনকে ইউরো চ্যাম্পিয়ন করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন রদ্রি।সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ১৯ বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার পাউ কুবারসি। পুরো আসরে স্পেনের রক্ষণভাগের অন্যতম ভরসা ছিলেন তিনি। নিখুঁত পাসিং, পরিপক্ব রক্ষণ এবং ম্যাচ নিয়ন্ত্রণে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন এই তরুণ।এ ছাড়া ফাইনালে জয়সূচক গোল করে ম্যাচসেরা বা প্লেয়ার অব দ্য ফাইনাল হয়েছেন ফেরান তোরেস।
 
অন্যদিকে, বিশ্বকাপের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার গোল্ডেন বুট জিতেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। আট ম্যাচে ১০ গোল ও ৪ অ্যাসিস্ট করে এই পুরস্কার নিজের করে নেন তিনি। একই সঙ্গে লিওনেল মেসির ২১ গোলের রেকর্ড ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ২২ গোলের মালিকও হয়েছেন এমবাপে। মাত্র তিনটি বিশ্বকাপের ২২ ম্যাচ খেলেই এই কীর্তি গড়েছেন তিনি।গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে লিওনেল মেসির সম্ভাবনা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে নানা হিসাব-নিকাশ চলছিল। তবে ফাইনালে নিজের সেরা খেলাটা খেলতে পারেননি এই তারকা। কোনো গোল বা অ্যাসিস্ট ছাড়াই মাঠ ছাড়েন তিনি। পুরো টুর্নামেন্ট শেষ করেন ৮ গোল ও ৪ অ্যাসিস্ট নিয়ে।ফাইনালে নিজেদের চেনা ছন্দে খেলতে পারেনি আর্জেন্টিনা। তবে স্পেন গুরুত্বপূর্ণ এই ম্যাচে ছিল শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্যশীল। গোলকিপিং, রক্ষণ, মধ্যমাঠ ও আক্রমণ-সব বিভাগেই প্রতিপক্ষকে ছাপিয়ে যায় লা রোহারা। বিশ্বকাপ জয়ের পাশাপাশি তাই তিনটি গুরুত্বপূর্ণ ব্যক্তিগত পুরস্কারও নিজেদের করে নিয়েছে স্পেন।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩, ০৩ সফর ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝