স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া, নারী শ্রমিকের মরদেহ রেখে সন্তানসহ উধাও যুবক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১:৪৪ পিএম  (ভিজিট : )
সাদিয়া আক্তার। ছবি: সংগৃহীত

সাদিয়া আক্তার। ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,ঢাকা: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিজ ঘর থেকে সাদিয়া আক্তার (২৩) নামে এক নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে ওই নারী শ্রমিকের কথিত স্বামী ও ছয় বছর বয়সের শিশু কন্যা নিখোঁজ রয়েছে৷সোমবার (১৩ জুলাই) দিবাগত রাতে উপজেলার মিজমিজি বাতানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মরদেহের মুখের বাম পাশে জখমের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ।

নিহত সাদিয়া আক্তার পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের মো. ইউসুফ মোল্লার মেয়ে। তিনি আদমজী ইপিজেডের একটি গার্মেন্টস কারখানায় চাকরি করতেন।এ তথ্য নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক।তিনি জানান, বাড়ির মালিক নিহতের পরিচয় শনাক্তের জন্য জাতীয় পরিচয়পত্র দিলেও স্বামীর কোনো তথ্য বা জাতীয় পরিচয়পত্র দিতে পারেননি। এই মৃত্যুর ঘটনায় রহস্য সৃষ্টি হয়েছে।স্থানীয়রা জানান, সাদিয়া আক্তারের সঙ্গে থাকা ব্যক্তি তার  স্বামী নন। ধারণা করা হচ্ছে, তারা স্বামী-স্ত্রী পরিচয়ে তারা বসবাস করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১ জুলাই সাদিয়া আক্তার এক ব্যক্তিকে স্বামী পরিচয় দিয়ে নিয়ে এসে ওই বাসা ভাড়া নেন। এ সময় তাদের সঙ্গে সন্তান পরিচয়ে ৬ বছর বয়সী একটি মেয়ে ছিলো। বাসা ভাড়া নেয়ার সময় সাদিয়া বাড়ির মালিকের কাছে নিজের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিলেও স্বামী পরিচয়ের ওই ব্যক্তি পরিচয়পত্র পরে দেবেন বলে আর দেননি।সোমবার রাতে বাড়ির মালিক সাদিয়ার ঘরে খাটের ওপর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে মৃত্যুর কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য শহরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, এটি রহস্যজনক মৃত্যু। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।এ ঘটনায় তদন্ত চলছে জানিয়ে ওসি এমদাদুল হক বলেন, ‘নিখোঁজদের নাম পরিচয় শনাক্ত ও তাদের সন্ধানে পুলিশ কাজ করে যাচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০শে আষাঢ় ১৪৩৩, ২৮ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝