রাজধানীতে বাসা ভাড়া নিয়ে তর্ক, কিল-ঘুষিতে প্রাণ গেল ব্যবসায়ীর
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১১:৫৮ এএম  (ভিজিট : )
রাজধানীতে বাসা ভাড়া নিয়ে তর্ক, কিল-ঘুষিতে প্রাণ গেল ব্যবসায়ীর

রাজধানীতে বাসা ভাড়া নিয়ে তর্ক, কিল-ঘুষিতে প্রাণ গেল ব্যবসায়ীর

তাজাখবর২৪.কম,ঢাকা: রাজধানীর আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারে বাসা ভাড়ার টাকাকে কেন্দ্র করে কিল-ঘুষির আঘাতে স্বপন (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে আটক করেছে পুলিশ।সোমবার (১৩ জুলাই) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ভোর ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
 
মৃত স্বজনের বড় ভাই রাজা মোহাম্মদ সেলিম জানান, স্বপনের স্ত্রী-সন্তান নেই। তারা দুই ভাই আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারের ৪ নম্বর ভবনের একটি বাসায় ভাড়া থাকেন। স্বপন কসমেটিকসের ব্যবসা করতেন। যার নামে কোয়ার্টারের বাসাটি বরাদ্দ, তার ছেলে রিজভি রোববার (১২ জুলাই) বাসা ভাড়া নিতে আসার কথা ছিল। তবে তাকে ভাড়া নিতে আসতে বলার জন্য ফোন দেয়া হলেও সে ফোন ধরেনি। পরবর্তীকালে কল ব্যাক করে গালাগালি করে। ভোর ৪টার দিকে সে বাসা ভাড়া নিতে আসে। এরপর তর্কাতর্কির এক পর্যায়ে রিজভী ও তার সঙ্গে আসা তার চাচাতো ভাই রোহান মিলে সেলিম ও স্বপনকে মারধর করে। স্বপনের বুকে একাধিক কিল-ঘুষি মারে। ধাক্কা দিয়ে ফেলে দেয়। 

এতে সেখানেই অচেতন হয়ে পড়েন তিনি। তখন ওই দুজনই তাকে হাসপাতালে নিয়ে যান। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।লালবাগ থানার উপপরিদর্শক এসআই কিরণ মিয়া জানান, বাসা ভাড়ার টাকাকে কেন্দ্র করে অভিযুক্তরা স্বপনকে ধাক্কা দিলে তিনি উপুড় হয়ে পড়ে যান। পড়ে গিয়ে মাথায় আঘাতের কারণে রক্তক্ষরণ হয়। পরবর্তীকালে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত দুজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯শে আষাঢ় ১৪৩৩, ২৭ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝