বরিশালের পথে প্রধানমন্ত্রী
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৯:৪২ এএম  (ভিজিট : )
ছবি: ভিডিও থেকে নেয়া

ছবি: ভিডিও থেকে নেয়া

তাজাখবর২৪.কম,ঢাকা: একদিনের সফরে বরিশালের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বরিশাল বিভাগে এটিই তার প্রথম আনুষ্ঠানিক সফর। সেখানে বৃক্ষরোপণসহ কয়েকটি কর্মসূচিতে তিনি অংশ নেবেন।সোমবার (১৩ জুলাই) ভোরে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়ক পথে রওনা হন তিনি। সব স্তরের মানুষের উষ্ণ অভ্যর্থনা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন তারেক রহমান। বিএনপির মিডিয়া সেল থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে গোটা দক্ষিণাঞ্চলজুড়ে রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।স্থানীয় উন্নয়ন বিশ্লেষক ও সুশীল সমাজের মতে, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে অবহেলিত দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত কিছু মেগা প্রকল্পের কাজ দ্রুত গতি পাবে। বিশেষ করে এই অঞ্চলের অর্থনৈতিক লাইফলাইন হিসেবে পরিচিত ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়কটি ছয় লেনে উন্নীতকরণের কাজ আরও বেগবান হবে। পায়রা বন্দর ও কুয়াকাটা সমুদ্রসৈকতকে সংযুক্ত করার যে মহাপরিকল্পনা রয়েছে, এই সফরের মাধ্যমে তা নতুন গতি পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
 
প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে- গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপন কর্মসূচি, জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপন কর্মসূচি এবং ত্রিশ গোডাউন সংলগ্ন সাগরদী এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি।দলীয় সূত্র জানায়, সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল জেলা, মহানগর এবং দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় ও তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে বিশেষ সাংগঠনিক বৈঠকে মিলিত হবেন।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯শে আষাঢ় ১৪৩৩, ২৭ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝