অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৯:৪৫ এএম আপডেট: ১২.০৭.২০২৬ ১১:৩০ এএম  (ভিজিট : )
অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: সুইজারল্যান্ড ১০ জন নিয়ে অনেক চেষ্টা করেছে ম্যাচটা যেন টাইব্রেকারে নিয়ে যাওয়া যায়, তবে সেটা তারা পারেনি। ১১২তম মিনিটে হুলিয়ান আলভারেজের অসাধারণ এক গোল আর্জেন্টিনাকে জয় এনে দেয়। আর ১২০ মিনিটের পর বাড়ানো সময়ে লাউতারোর গোল আর্জেন্টিনার নিশ্চিত জয় এনে দেন।ক্যানসাস সিটিতে অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এই জয় তাদেরকে সেমিফাইনালে নিয়ে গেছে, যেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। 

মেসির অ্যাসিস্ট থেকে ম্যাচের দশ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। দ্বিতীয় হাফে সমতায় ফেরে সুইজারল্যান্ড। ৬৭তম মিনিটে সুইসদের সমতায় ফেরান ড্যান এনডয়ে।তবে ৭২তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সুইস স্ট্রাইকার এমবোলো। ইচ্ছা করে মাঠে পড়ে গিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন তিনি। এরপরই খেলা নিয়ন্ত্রণে নেয় আর্জেন্টিনা।যদিও নব্বই মিনিট পর্যন্ত ১-১ সমতায় শেষ হয়েছিল ম্যাচটি। অতিরিক্ত সময়ের প্রথম হাফেও কোনো গোল হয়নি। তবে দ্বিতীয় হাফে আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন। আগামী ১৫ জুলাই দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা। 

তাজাখবর২৪.কম,ঢাকা: রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮শে আষাঢ় ১৪৩৩, ২৬ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝