প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৬:২৯ পিএম (ভিজিট : )
কেন্দুয়ায় ব্যাক্তি উদ্যোগে রাস্তা সংস্কার করলেন বিএনপি নেতা মজনুর খন্দকার
রাখাল বিশ্বাস,তাজাখবর২৪.কম,কেন্দুয়া (নেত্রকোনা): নেত্রকোনার কেন্দুয়া পৌর শহরের ব্যস্ততম রাস্তাগুলো দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জনদুর্ভোগ চরমে পৌঁছেছিল। প্রতিদিন হাজারো পথচারী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন মানুষ। এমন পরিস্থিতিতে জনদুর্ভোগ লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী মজনুর রহমান খন্দকার।তিনি নিজস্ব অর্থায়নে শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কেন্দুয়া বাজারের ভাঙ্গা রাস্তার বিভিন্ন স্থানে ইটের সুরকি ফেলে চলাচল উপযোগী করার উদ্যোগ গ্রহণ করেন। এতে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। অনেকেই তার এই মানবিক উদ্যোগকে সময়োপযোগী এবং জনকল্যাণমূলক পদক্ষেপ বলে প্রসংশা করেছেন।
স্থানীয়দের মতে, সরকারি সংস্কার কাজের অপেক্ষায় না থেকে সাধারণ মানুষের কষ্ট লাঘব করতে ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে আসা সত্যিই প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে স্থায়ীভাবে সড়কগুলোর সংস্কারের ব্যবস্থা নেবে।এব্যাপারে মজনুর রহমান খন্দকার বলেন,আমি কেন্দুয়া বাজারের বাসিন্দা। এখানেই আমার জন্ম ও বেড়ে উঠা। কেন্দুয়া বাজারের কিছু রাস্তার অবস্থা খুবই খারাপ।মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে কিছুটা চলার উপযোগি করতে চেষ্টা করেছি মাত্র।তিনি বলেন,ইচ্ছা থাকলে ইতিবাচক অনেক কিছুই করা যায়।রাস্তা সংস্কারে তার এই উদ্যোগকে মানুষ সাধুবাদ জানিয়ে প্রসংশা করছেন।
তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭শে আষাঢ় ১৪৩৩, ২৫ মহারম, ১৪৪৭