মানিকগঞ্জের কুটাই মাঠ পরিদর্শন করেন সদর উপজেলা নিবার্হী অফিসার
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৬:১০ পিএম  (ভিজিট : )
মানিকগঞ্জের  কুটাই মাঠ  পরিদর্শন করেন সদর উপজেলা নিবার্হী অফিসার

মানিকগঞ্জের কুটাই মাঠ পরিদর্শন করেন সদর উপজেলা নিবার্হী অফিসার

দেওয়ান মিজানুর রহমান,তাজাখবর২৪.কম, মানিকগঞ্জ: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম রিতা মানিকগঞ্জ -৩ আসনের এমপি মহোদয়ের দিক নির্দেশনায়  কুটাই মাঠের জলাবদ্ধতা  ও জনদুর্ভোগ নিরসনে ১১ জুলাই শনিবার  দুপুর ১২ টায়  আষাঢ়ের  বৈরি  আবহাওয়া উপেক্ষা করে   সদর   উপজেলা নিবার্হী অফিসার  মৌসুমী নাসরিন   কুটাই মাঠ পরিদর্শন করেন।   এলাকার সর্বস্তরের জনগণের  স্বার্থে   কুটাই  মাঠ  জলাবদ্ধতা নিরসনে  সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন করেন কুটাই কবরস্থানের সাধারণ সম্পাদক , মোবারক হোসেন।  মাঠ পর্যবেক্ষণের  সময় উপস্থিত ছিলেন,  কুটাই  কবরস্থানের সাধারণ সম্পাদক  মোবারক হোসেন, দিঘী ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য লাভলু মিয়া,  কুটাই সমাজ কল্যাণ সংস্থার সভাপতি  হালিম খান, সহসাধারণ সম্পাদক আব্দুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুল আলী ঝন্টু, সমাজ সেবক লাল মিয়া, সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম ও দিঘী  ইউনিয়ন  স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল খালেকসহ  সমাজের সর্বস্তরের জনগণ।  মানিকগঞ্জ সদর উপজেলার  ঐতিহ্যবাহী দিঘী  ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কুটাই মাঠ পরিদর্শনে সদর  উপজেলা নিবার্হী অফিসার   মৌসুমী নাসরিন বলেন,   বর্তমানে  ২০২৫-২০২৬ অর্থবছরে  বাজেট নাই। তবে জলাবদ্ধতা নিরসনে জরুরি ভিত্তিতে কুটাই খেলার মাঠ ভরাট করা হবে। উল্লেখ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের  মাননীয় মন্ত্রী আফরোজা খানম রিতা ও সদর উপজেলা নিবার্হী অফিসারের এমন মহতী উদ্যোগের সাধুবাদ  জানিয়েছেন সমাজের বিশিষ্ট জনেরা।

তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭শে আষাঢ় ১৪৩৩, ২৫ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝