প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৬:২৭ পিএম (ভিজিট : )
নিহত সুমন।
তাজাখবর২৪.কম,নোয়াখালী: দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বেলাল হোসেন ওরফে সুমন (৩৫) নামের এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন।বুধবার (৮ জুলাই) বিকেলে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের মেফেয়ার এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন তিনি।নিহত সুমন উপজেলার ৯ নম্বর মিরওয়াারীশপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মনির উদ্দিন মহাজন বাড়ির আব্দুল ওয়াদুদের ছেলে এবং সুমন দুই সন্তানের জনক ছিলেন ।
স্থানীয়রা জানায়, সুমন গত ১৫ বছর দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করে আসছে । গত ১ বছর আগে দেশ থেকে এসে ঘুরে যান তিনি । বুধবার বিকেলের দিকে একদল দুর্বৃত্ত তার দোকানে এসে তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায় । এতে মাথায় ও গাড়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সুমন মারা যায়। প্রবাসী ব্যবসায়ীর মৃত্যুতে তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শামসুজ্জামান বলেন, বিষয়টি গণমাধ্যম কর্মিদের থেকে শুনেছি। নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হবে।
তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬শে আষাঢ় ১৪৩৩, ২৪ মহারম, ১৪৪৭