গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ড্রেজার ধ্বংস, ট্রাক জব্দ, দুইজনের কারাদণ্ড ও জরিমানা
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৯:৫০ পিএম  (ভিজিট : )
গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ড্রেজার ধ্বংস, ট্রাক জব্দ, দুইজনের কারাদণ্ড ও জরিমানা

গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ড্রেজার ধ্বংস, ট্রাক জব্দ, দুইজনের কারাদণ্ড ও জরিমানা

তাজুল ইসলাম প্রধান,তাজাখবর২৪.কম,গোবিন্দগঞ্জ(গাইবান্ধা):গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়ক সংলগ্ন হাওয়াখানা এলাকায় করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তামশীদ ইরাম খান। জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়ছার লিংকনের অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে ধারাবাহিক অভিযানের আওতায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয় এবং দুটি ড্রাম ট্রাক জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে আটক দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত দেড় লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩০ দিনের কারাদণ্ড প্রদান করেন। তবে অভিযানের খবর পেয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ থাকা বোয়ালিয়া গ্রামের মছির আলী ছেলে শামীমসহ কয়েকজন পালিয়ে যায়।দণ্ডপ্রাপ্তরা হলেন— দরবস্ত ইউনিয়নের ছাতারপাড়া গ্রামের আব্দুর রহিম উদ্দিনের ছেলে মিণ্টু প্রধান (৪০) এবং শিবগঞ্জ উপজেলার রহবল চন্দ্রহাট্টা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শাহিনুর মণ্ডল (৩৬)।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হাওয়াখানা এলাকার করতোয়া নদী থেকে বোয়ালিয়া গ্রামের মনছেরের ছেলে শামীমের নেতৃত্বে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিনটি ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) তামশীদ ইরাম খান বলেন, সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও জনস্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ৮ জুলাই ২০২৬, ২৪শে আষাঢ় ১৪৩৩, ২২ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝