কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী নুর 
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১২:০৬ পিএম  (ভিজিট : )
বক্তব্য রাখছেন নুরুল হক নুর। পুরনো ছবি

বক্তব্য রাখছেন নুরুল হক নুর। পুরনো ছবি

তাজাখবর২৪.কম,ঢাকা: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, সরকার কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। একইসঙ্গে বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে অভিবাসন ব্যয় কমাতে আন্তরিকভাবে কাজ করছে।রোববার (৫ জুলাই) সন্ধ্যায় বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।নুরুল হক নুর বলেন, প্রশিক্ষণ কেন্দ্রগুলো থেকে যারা প্রশিক্ষণ সম্পন্ন করবেন, তাদের তথ্য নিয়ে একটি ডাটাবেজ তৈরি করা হবে। বৈদেশিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী ওই ডাটাবেজ থেকেই কর্মীদের বিদেশে যাওয়ার সুযোগ দেওয়া হবে। 

তিনি আরও বলেন, বর্তমানে বিদেশে কেয়ারগিভারের চাহিদা বাড়ছে। তাই এ বিষয়ে প্রশিক্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে এবং খুব শিগগিরই এ কার্যক্রম চালু করা হবে। পাশাপাশি সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী এক কোটি মানুষের বৈদেশিক কর্মসংস্থানের পরিকল্পনা নেওয়া হয়েছে।প্রতিমন্ত্রী বলেন, এ পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে দেশের বিভিন্ন টিটিসি পরিদর্শন করা হচ্ছে। এসব প্রতিষ্ঠানের সক্ষমতা এবং প্রয়োজনীয় অবকাঠামোগত ও প্রশিক্ষণ সুবিধা আরও কীভাবে উন্নত করা যায়, তা মূল্যায়ন করা হচ্ছে।পরিদর্শন শেষে তিনি বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

তাজাখবর২৪.কম,ঢাকা:সোমবার, ৬ জুলাই ২০২৬, ২২শে আষাঢ় ১৪৩৩, ২০ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝