তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিল চীন
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১:১৫ পিএম  (ভিজিট : )
তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিল চীন

তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিল চীন

তাজাখবর২৪.কম,ঢাকা: তিস্তা নদী প্রকল্পে বাংলাদেশকে আগের মতোই সহায়তা করার আশ্বাস দিয়েছে চীন। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের অনুরোধে তিস্তা প্রকল্পে কাজ করবে চীন এবং এ বিষয়ে তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে।বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীতে চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয়ে কথা বলেন রাষ্ট্রদূত।ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের অনুরোধ অনুযায়ী তিস্তা প্রকল্পে চীন কাজ করবে। এ প্রকল্পে চীনের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।তিনি আরও বলেন, চীন তাদের সামর্থ্যের মধ্যে থেকে তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে। এর বাইরে অন্য কোনো বিষয় তাদের ভাবনার মধ্যে নেই।

তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৮ই আষাঢ় ১৪৩৩, ১৬ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝