নোয়াখালীর চৌমুহনীতে চাঁদা বাজের বিরুদ্ধে প্রতিবাদ করায় দলিল লেখকের উপর সন্ত্রাশিদের হামলা
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১১:১৬ এএম  (ভিজিট : )
নোয়াখালীর চৌমুহনীতে চাঁদা বাজের বিরুদ্ধে প্রতিবাদ করায় দলিল লেখকের উপর সন্ত্রাশিদের হামলা

নোয়াখালীর চৌমুহনীতে চাঁদা বাজের বিরুদ্ধে প্রতিবাদ করায় দলিল লেখকের উপর সন্ত্রাশিদের হামলা

এম জি বাবর,তাজাখবর২৪.কম,নোয়াখালী: নোয়াখালীর চৌমুহনীতে চাঁদা দাবির বিরুদ্ধে প্রতিবাদ করায় বেগমগঞ্জ দলিল লেখক সমিতির আহবায়ক  আজিজুর রহমান মিঠু (৫২) ও  ফয়েজ আহম্মদ ভেন্ডার (৬০) উপর হামলা বুধবার (১লা জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে করিমপুর রোডস্থ বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রী অফিস গেটে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, গত কয়েকদিন ধরে বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রী অফিসের ভিতরে ঢুকে পার্শ্ববর্তী করিমপুর গ্রামের আমিনেগো বাড়ির মতিন মিয়ার ছেলে তাজু (৪০) ও তার সহযোগীরা মিলে দলিল লেখক ও ভেন্ডার এবং জমির ক্রেতা বিক্রেতাদের নিকট প্রকাশ্যে চাঁদা দাবি করে আসছে। এতে প্রতিবাদ করায় দলিল লেখক সমিতির আহবায়ক আজিজুর রহমান মিঠু ও ফয়েজ আহম্মদ ভেন্ডারের উপর তাজু ও তার সহযোগী কাউছার (৩৫), টিউমার খোকন (৩৪) আবদুল মতিন (৬৫)সহ আরো অনেকে লাঠি সোঁটা নিয়ে হামলা চালায়। এতে আজিজুর রহমান মিঠু ও ফয়েজ আহম্মদ ভেন্ডার গুরুতর আহত হয়। আহতদের মধ্যে ফয়েজ আহম্মদ ভেন্ডারকে রক্তাক্ত অবস্থায় বেগমগঞ্জ ৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলার প্রস্ততি চলছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৮ই আষাঢ় ১৪৩৩, ১৬ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝