প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ২:১৩ পিএম (ভিজিট : )
কেন্দুয়ায় ৪২ জনের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা
রাখাল বিশ্বাস,তাজাখবর২৪.কম,কেন্দুয়া (নেত্রকোনা): নেত্রকোনার কেন্দুয়া থানায় নাশকতা, অগ্নিসংযোগ, ভাঙচুর এবং যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে ৪২ জনের নামোল্লেখ করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, সোমবার (৩০ জুন) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে কেন্দুয়া থানায় মামলাটি রুজু করা হয়।
মামলায় উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এন এম জাহাঙ্গীর চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের অন্যন্য নেতাকর্মি কামরুজ্জামান খান সোহাগ, শাহীন মিয়া, মো. জাকির আলম, এনামুল কবির খান, শহিদুল ইসলাম বাবুল, তাজুল ইসলাম ভূইয়া, সারোয়ার জাহান কাওসার, তাপস ব্যানার্জী, আনোয়ারুল হক কনক,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আসাদুল হক ভূঁইয়াসহ মোট ৪৩ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ৪২ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ৩০–৪০ জনকে আসামি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, কেন্দুয়া পৌরসভাধীন ওয়াশেরপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে মাসুদ মিয়া বাদী হয়ে গতরাত সোয়া ১২ টায় ৪২ জনের নামোল্লেখ ও আরও ৩০/৪০ জনকে অজ্ঞাত আসামী করে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করা হয়েছে।
তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ১ জুলাই ২০২৬, ১৭ই আষাঢ় ১৪৩৩, ১৫ মহারম, ১৪৪৭