ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১২:১৬ পিএম  (ভিজিট : )
 ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

তাজাখবর২৪.কম,ঢাকা: চীনের দালিয়ানে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম) সম্মেলনে প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (২৪ জুন) স্থানীয় সময় সকাল ৯টায় দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিস্তৃত পরিসরে উদ্ভাবন’ শীর্ষক সেশনের মাধ্যমে সম্মেলন শুরু হয়। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।সেশনে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা উদ্বোধনী বক্তব্য দেন। এতে বাংলাদেশ ছাড়াও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সিওক, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী উছরাল নিয়াম-ওসর, মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিচ এবং গিনির প্রধানমন্ত্রী আমাদু ওউরি বাহ অংশ নেন।সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।পরে বিশ্বনেতারা সম্মেলনের ফাঁকে ফটোসেশনে অংশ নেন।

তাজাখবর২৪.কম,ঢাকা: বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ই আষাঢ় ১৪৩৩, ৮ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝