প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১১:১৪ এএম (ভিজিট : )
ভিন্নধর্মী চরিত্রে নেটফ্লিক্সে ঝড় তুলছে মাধুরীর ‘মা বেহেন’
তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: গত ৪ জুন বিশ্বব্যাপী নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে মাধুরী দীক্ষিতের ‘মা বেহেন’। দীর্ঘদিন পর ভিন্নধর্মী চরিত্রে দেখা গেছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীক্ষিতকে। ডার্ক কমেডি, ক্রাইম ও পারিবারিক নাটকের মিশেলে নির্মিত ছবিটি মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে।পরিচালক সুরেশ ত্রিবেণীর এই ছবির কেন্দ্রে রয়েছেন রেখা নামের এক নারী, যিনি হঠাৎ নিজের রান্নাঘরে একটি মৃতদেহ আবিষ্কার করেন। এরপর দুই মেয়েকে নিয়ে তিনি জড়িয়ে পড়েন একের পর এক অদ্ভুত ও হাস্যকর ঘটনার মধ্যে। রহস্য, আতঙ্ক এবং পারিবারিক সম্পর্কের টানাপোড়েনকে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তুলে ধরা হয়েছে ছবিটিতে।
শুধু বিনোদন নয়, নারীর স্বাধীনতা, সামাজিক কুসংস্কার এবং পারিবারিক সম্পর্কের জটিলতাও ছবিটির গুরুত্বপূর্ণ বিষয়। সমালোচকদের মতে, মাধুরী দীক্ষিতের সাবলীল অভিনয় এবং তৃপ্তি দিমরির শক্তিশালী উপস্থিতি ছবিটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে।নেটফ্লিক্সের তথ্য অনুযায়ী, ছবিটি একটি অফবিট ডার্ক কমেডি, যেখানে পরিবার, গোপন রহস্য এবং সামাজিক ব্যঙ্গ একসঙ্গে মিশে গেছে।যারা রহস্য, হাস্যরস এবং শক্তিশালী নারী-কেন্দ্রিক গল্প পছন্দ করেন, তাদের জন্য ‘মা বেহেন’ হতে পারে এই মুহূর্তের অন্যতম আকর্ষণীয় ওটিটি অভিজ্ঞতা।এছাড়া ছবিটিতে আরও অভিনয় করেছেন রবি কিষাণ, গীতাঞ্জলি কুলকার্নি, অরুণোদয় সিং এবং শার্দুল ভরদ্বাজ।
তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ২৪ জিলহ্বজ, ১৪৪৭