প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৫:২৫ পিএম (ভিজিট : )
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
আবদুল মোতালেব, তাজাখবর২৪.কম,নোয়াখালী: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। আজ বুধবার (০৩ জুন ২০২৬) রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতকালে উপাচার্য শিক্ষা, গবেষণা, অবকাঠামো ও র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে নোবিপ্রবির বর্তমান অবস্থান তুলে ধরে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে তাঁর সহযোগিতা প্রত্যাশা করেন। এ সময় ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে নোবিপ্রবির উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।এ সময় উপাচার্য আগামী ২২ জুন ২০২৬ অনুষ্ঠিতব্য নোবিপ্রবির বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যানকে আমন্ত্রণ জানান।
তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ১৭ জিলহ্বজ, ১৪৪৭