রামুর বিভিন্ন বাজারে মাংসের নামে চর্বি ও বর্জ্য বিক্রির অভিযোগ
কামাল শিশির,তাজাখবর২৪.কম, রামু(কক্সবাজার) প্রতিনিধি: রামুর দক্ষিণ মিঠাছড়ি পানের ছড়া বাজারসহ প্রায় বাজারে মাংস কিনে প্রতারিত হওয়ার অভিযোগ তুলেছেন ক্রেতারা। অভিযোগকারী রুহুল আমিন রুবেলসহ আরো অনেকের দেওয়া তথ্যমতে, বাজারের এক কসাইয়ের কাছ থেকে ১ কেজি মাংস কেনার পর বাড়িতে গিয়ে দেখা যায়, মাংসের তুলনায় চর্বি, চামড়া ও অন্যান্য অংশের পরিমাণ অনেক বেশি।এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, এক কেজি মাংস কিনেও ১০০ গ্রাম ভালো মাংস পাওয়া যায়নি বলে তাঁর দাবি।তিনি প্রশ্ন তুলেছেন, সাধারণ ক্রেতারা টাকা দিয়ে মাংস কিনবেন, নাকি চর্বি ও বর্জ্য নিয়ে বাড়ি ফিরবেন?
এ বিষয়ে পানের ছড়া বাজার কমিটিসহ উপজেলার সকল বাজারের কমিটির দৃষ্টি আকর্ষণ করে অভিযোগটি তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকার লোকজন। ক্রেতাদের স্বার্থ রক্ষায় বাজারে মাংসের সঠিক মান, ওজন ও ন্যায্য মূল্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।অপরদিকে মরা গরুসহ পচাঁ বাসি মাংস দেদারছে বিক্রীর অহরহ অভিযোগ করছেন বাজারে আগত ক্রেতারা।