রাজনীতি এবার সংসদীয় কমিটি থেকে বাদ সেই গাজী নজরুল
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৯:২৯ এএম  (ভিজিট : )
রাজনীতি এবার সংসদীয় কমিটি থেকে বাদ সেই গাজী নজরুল

রাজনীতি এবার সংসদীয় কমিটি থেকে বাদ সেই গাজী নজরুল


তাজাখবর২৪.কম,ঢাকা:  সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠনের অংশ হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে।আব্দুল মঈন খান স্থানীয় সরকারমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ শূন্য হয়। সেই পদেই জহির উদ্দিন স্বপনকে দায়িত্ব দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর পক্ষে এ-সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি পাস হয়।এদিকে, তথ্য ও সম্প্রচারমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় আন্দালিব রহমান পার্থ আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ ছেড়েছেন। তার জায়গায় কমিটির নতুন সভাপতি হয়েছেন বিএনপির সংসদ সদস্য নওশাদ জমির।অন্যদিকে, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করার পর সংসদীয় কমিটি থেকেও তাকে বাদ দেওয়া হয়েছে। জামায়াতের অনুরোধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং বিশেষ কমিটি দুই জায়গা থেকেই তার সদস্যপদ বাতিল করা হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে গাজী নজরুল ইসলামের পরিবর্তে যুক্ত করা হয়েছে আবদুল ওয়ারেছকে। আর বিশেষ কমিটিতে তার জায়গায় নেওয়া হয়েছে নাজিবুর রহমানকে।এ ছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের পরিবর্তে জামায়াতের রায়হান সিরাজীকে সদস্য করা হয়েছে।কার্যউপদেষ্টা কমিটিতেও আনা হয়েছে পরিবর্তন। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবর্তে কমিটিতে যুক্ত করা হয়েছে স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খানকে।অন্যদিকে, সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি থেকেও পরিবর্তন আনা হয়েছে। বিরোধী দলের সদস্য আনোয়ারুল ইসলামের পরিবর্তে কমিটিতে যুক্ত হয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।


তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩, ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝