বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০:৪৫ এএম আপডেট: ২৫.০৮.২০২৬ ১০:৪৮ এএম  (ভিজিট : )
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ

তাজাখবর২৪.কম,প্রকৃতি-পরিবেশ ডেস্ক: বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে বরগুনার পাথরঘাটা এলাকার একটি মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ট্রলারে থাকা ১৩ জন জেলের মধ্যে ৮ জনকে উদ্ধার করা হলেও এখনও ৫ জেলে নিখোঁজ রয়েছেন।সোমবার (২৪ আগস্ট) রাতে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে পাথরঘাটা উপকূল থেকে প্রায় ৯৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে এই ট্রলারডুবির ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার চার দিন আগে পাথরঘাটা থেকে ১৩ জন জেলেকে নিয়ে ‘এফবি বরকত’ নামের ট্রলারটি গভীর সমুদ্রে মাছ শিকারে যায়। পরবর্তীতে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে ট্রলারটি নোঙর করে রাখা অবস্থায় হঠাৎ উত্তাল ঢেউয়ের আঘাতে সেটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ১৩ জেলের মধ্যে আটজন সাঁতরে কাছাকাছি থাকা অন্য একটি মাছ ধরার ট্রলারে উঠতে পারলেও বাকি পাঁচজন সাগরে নিখোঁজ হন।

গোলাম মোস্তফা চৌধুরী জানান, সোমবার দুপুরে সাগর থেকে এক ব্যক্তি ট্রলারের মাঝি পরিচয়ে মুঠোফোনে তাকে ট্রলারডুবির খবর দেন। খবর পাওয়ার পর ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে এফবি বরকতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে ট্রলারটির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে সাগরে ভাসমান অবস্থায় থাকা এফবি বরকতের ৮ জেলেকে একটি মাছ ধরার ট্রলার উদ্ধার করে। এদিকে নিখোঁজ জেলেদের উদ্ধারে এফবি জহুরা খাতুন নামে একটি মাছ ধরার ট্রলার সাগরে পাঠানো হয়েছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩, ১১ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝