জুলাই সনদ বাস্তবায়নের পথে হাঁটছে না সরকার: নাহিদ ইসলাম
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১১:৫৬ এএম  (ভিজিট : )
নাহিদ ইসলাম : ছবি সংগৃহীত

নাহিদ ইসলাম : ছবি সংগৃহীত

তাজাখবর২৪.কম,ঢাকা: রক্তাক্ত জুলাইয়ে পতন হওয়া শেখ হাসিনা আর কোনোদিন বাংলাদেশে ফিরবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম।রোববার (১৯ জুলাই) জুলাই অভ্যুত্থানে রাজধানীর উত্তরায় গণপ্রতিরোধ গড়ে তুলে প্রাণ উৎসর্গকারীদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। নাহিদ বলেন, শেখ হাসিনা আর কোনোদিন এই দেশে ফিরবে না। যদি ফিরে তার জন্য ফাঁসির দড়ি তৈরি আছে।
 
এ সময় সরকারের সমালোচনা করে তিনি বলেন, আমরা সংস্কার এবং জুলাই সনদের বাস্তবায়ন চাই। কিন্তু বর্তমান সরকার সেই পথে হাঁটছে না। এই সরকার যদি সংবিধান সংস্কারের নামে প্রতারণা করে, জনগণ তা মেনে নিবে না।অভ্যুত্থানের শহীদদের স্মরণে এনসিপি আহ্বায়ক বলেন, গণঅভ্যুত্থানের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছিল উত্তরা। শহীদ পরিবারের সদস্যরা এখনো শুধু ন্যায়বিচার চায়। যেন এই দেশের আর কোনো স্বৈরাচার তৈরি না হয়।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩, ০৩ সফর ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝