নেশার টাকা না পেয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১০:১৮ এএম  (ভিজিট : )
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

তাজাখবর২৪.কম,যশোর: যশোরে নেশার টাকা না পেয়ে ছামিনা আক্তার (২০) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর ঘাতক স্বামী সুজন (২৬) নিজেই নিজের শরীরে ছুরি দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন।সোমবার (৮ জুন) ভোর ৬টার দিকে যশোর সদর উপজেলার শেখহাটি তামালতলা এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে।নিহত ছামিনা আক্তার যশোর সদর উপজেলার তরফ নওয়াপাড়া গ্রামের সুজনের স্ত্রী। অভিযুক্ত সুজন টাঙ্গাইল জেলার নাগরপুর থানার গয়হাটা (শান্তিনগর) গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তারা শেখহাটি তামালতলা এলাকায় ইমরাজের বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছিলেন।
 
নিহতের স্বজনরা জানান, ভোরে নেশার টাকার জন্য সুজনের কাছে টাকা চাইলে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুজন ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে স্ত্রী ছামিনার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর একই ছুরি দিয়ে সুজন নিজের শরীরেও আঘাত করেন।চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে দুজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ছামিনা আক্তারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সুজনকে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
 
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ৮ জুন ২০২৬, ২৫শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ২১ জিলহ্বজ, ১৪৪৭




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝