তিন নতুন মুখ নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা যুক্তরাষ্ট্রের
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৯:৩৫ পিএম  (ভিজিট : )
তিন নতুন মুখ নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা যুক্তরাষ্ট্রের

তিন নতুন মুখ নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা যুক্তরাষ্ট্রের

তাজাখবর২৪.কম,স্পোর্টস ডেস্ক: আগামী মাসে শ্রীলঙ্কা ও ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দলটির নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মোনাঙ্ক প্যাটেল।শুক্রবার (৩০ জানুয়ারি) ইউএসএ ক্রিকেটের ঘোষিত দলে সুযোগ পেয়েছেন তিন নতুন মুখ। ২০২৪ বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন ছয় জন।এ নিয়ে দ্বিতীয়বারের মতো সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র। ২০২৪ সালে প্রথমবার খেলেই চমক দেখিয়ে সুপার এইটে উঠেছিল দলটি। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবারও আগের স্কোয়াডের বড় অংশ ধরে রেখেছে ইউএসএ ক্রিকেট।
 
ঘোষিত দলে ২০২৪ বিশ্বকাপে খেলা ১০ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন। অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলের সঙ্গে ফিরছেন জেসি সিং, আন্দ্রিস গাউস, মিলিন্দ কুমার, শায়ান জাহাঙ্গীর, হারমিত সিং, নস্তুশ কেনজিগে, শ্যাডলি ভ্যান শাকউইক, সৌরভ নেত্রাভালকার ও আলি খান।গত আসরে ব্যাট হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন উইকেটকিপার-ব্যাটসম্যান আন্দ্রিস গাউস। তিনি করেছিলেন ২১৯ রান। অন্যদিকে বোলিংয়ে দলের ভরসা ছিলেন সৌরভ নেত্রাভালকার, যিনি ৬ উইকেট নিয়ে যুক্তরাষ্ট্রের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি হন।
 
এবারের স্কোয়াডে নতুন মুখও রয়েছে। শুভম রঞ্জানে এই টুর্নামেন্ট দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে  অভিষেকের অপেক্ষায় রয়েছেন। পাশাপাশি মোহাম্মদ মহসিন ও শেহান জয়াসুরিয়া যুক্তরাষ্ট্রের জার্সিতে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পেতে পারেন।গ্রুপপর্বে যুক্তরাষ্ট্র খেলবে গ্রুপ ‘এ’–তে। যেখানে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত ও পাকিস্তান, সঙ্গে রয়েছে নেদারল্যান্ডস ও নামিবিয়া। ৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র।
  
যুক্তরাষ্ট্রের স্কোয়াড
মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), জেসি সিং, আন্দ্রিস গাউস, শেহান জয়াসুরিয়া, মিলিন্দ কুমার, শায়ান জাহাঙ্গীর, সাইতেজা মুক্কামালা, সঞ্জয় কৃষ্ণমূর্তি, হারমিত সিং, নস্তুশ কেনজিগে, শ্যাডলি ভ্যান শাকউইক, সৌরভ নেত্রাভালকার, আলি খান, মোহাম্মদ মহসিন ও শুভম রঞ্জানে।
 
যুক্তরাষ্ট্রের ম্যাচ সূচি
৭ ফেব্রুয়ারি: ভারত বনাম যুক্তরাষ্ট্র, মুম্বাই
১০ ফেব্রুয়ারি: পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র, কলম্বো
১৩ ফেব্রুয়ারি: নেদারল্যান্ডস বনাম যুক্তরাষ্ট্র, চেন্নাই
১৫ ফেব্রুয়ারি: নামিবিয়া বনাম যুক্তরাষ্ট্র, চেন্নাই

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ই মাঘ ১৪৩২,১০ শাবান, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝