কেন্দুয়ার জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়- শিক্ষক সংকট চরমে, ২১ জনের স্থলে আছে ৬জন!
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১:৫০ পিএম  (ভিজিট : )
কেন্দুয়ার জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়- শিক্ষক সংকট চরমে, ২১ জনের স্থলে আছে ৬জন!

কেন্দুয়ার জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়- শিক্ষক সংকট চরমে, ২১ জনের স্থলে আছে ৬জন!

রাখাল বিশ্বাস,তাজাখবর২৪.কম, কেন্দুয়া(নেত্রকোনা)থেকে: শিক্ষক সংকটে চরম বিপাকে আছে নেত্রকোনার কেন্দুয়ার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়।স্কুল সূত্রে জানা যায়,বিদ্যালয়টিতে সর্বমোট সৃষ্টপদে ২১জন শিক্ষক থাকার কথা, সেখানে সুদীর্ঘদিন ধরে শিক্ষক সংকট নিয়ে চলছে বিদ্যলয়টি। তবে বর্তমানে সংকট আরও চরমে পৌঁছেছে।২১এর স্থলে মোট ৬জন শিক্ষকে চালাচ্ছেন ৫৪৩জন শিক্ষার্থীর শিক্ষাসেবা।  বৃহস্পতিবার(১২নভেম্বর) দুপুরে এবিষয়ে কথা হয় জয়হরি স্প্রাই সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদা আকতা এঁর সাথে।তিনি জানান,সৃষ্ট ২১ পদের মধ্যে আছে ১০জন। প্রধান শিক্ষকসহ ১১পদ শূন্য। তার মধ্যে আবার গত ১৮ অক্টোবর হারুন অর রশিদ ভূঁইয়া নামে এক শিক্ষক সাময়িক বরখাস্ত হন। এছাড়া তাছলিমা আকতার (বাংলা) ও তানজিয়া আক্তার (ইংরেজি) এই দুইজন মাতৃত্বকালীন ছুটিত আছেন এবং সৈয়দা আক্তার(বাংলা) ও রেবেকা সুলতানা তন্নী (কৃষি) এই দুইজন আছেন প্রশিক্ষণে (বিএড)।

এছাড়াও ছুটিতে যাচ্ছেন শিক্ষক কেলসিনা আক্তার এবং ৯নভেম্বর পিআরএল (অবসরে) গেছেন শিক্ষক কামরুজ্জামান। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদা আকতার আরও জানান, শিক্ষক সংকট চরমের কারণে খুব হিমশিম খাচ্ছি প্রতিদিন।বিভিন্ন দাপ্তরিক কাজে ব্যস্ত থেকেও স্কুল পরিচালনায় খুব সমস্যায় আছি। স্কুলের ৫৪৩ জন শিক্ষার্থীর জন্য মাত্র ৫/৬জন শিক্ষক কিভাবে দায়িত্ব পালন করবো বলেন। তারমধ্যে আসছে বার্ষিক পরিক্ষা কী ভাবে সামাল দেবো বুঝতে পারছি না। যত দ্রুত শিক্ষক পোস্টিং হবে তত মঙ্গল হবে বলে তিনি জানান।এব্যাপারে ক'জন অভিভাবক জানান,কেন্দুয়া শিক্ষানগরীর ২০০ বছরের ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের নাম জয়হরি স্প্রাই সরকারি উচ্চবিদ্যালয়। শিক্ষার গুণগতমান প্রসার এবং শিক্ষকের শূন্যস্থান পূরণে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।

তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩, ০১ জুমাদাস সানি  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝