দেউলিয়া হওয়ার পথে অনন্ত জলিল?
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:৩৬ এএম  (ভিজিট : )
দেউলিয়া হওয়ার পথে অনন্ত জলিল?

দেউলিয়া হওয়ার পথে অনন্ত জলিল?

তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: একসময় পর্দায় দাপুটে উপস্থিতি, অন্যদিকে পোশাক শিল্পে শত কোটি টাকার ব্যবসা। দুই অঙ্গনেই আলোচনায় ছিলেন চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল।তবে সময়ের ব্যবধানে বদলে গেছে সেই চিত্র। অভিনয়ে নেই আগের ব্যস্ততা। আর ব্যবসাতেও নেমেছে বড় ধরনের সংকট। শত শত কোটি টাকার ঋণ, বন্ধ হয়ে যাওয়া কারখানা, শ্রমিকদের কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তা। সব মিলিয়ে কঠিন সময় পার করছেন এই চিত্রনায়ক।

এমনকি পাওনা টাকা আদায়ে এবার অনন্ত জলিল ও তার স্ত্রী বর্ষার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে একটি বেসরকারি ব্যাংক।ব্যাংকের দাবি, অনন্ত জলিলের প্রতিষ্ঠান এবি অ্যাপারেলসের কাছে পাওনা ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা।নোটিশ অনুযায়ী, ২০২৪ সালের ২৮ আগস্ট প্রতিষ্ঠানটির ২৬৭ কোটি ২১ লাখ ৯০০ হাজার টাকার টার্ম লোন পুনঃ তফসিল করা হয়। পরবর্তী সময়ে ঋণের আংশিক অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিলেও ২০২৬ সালের ১৮ অক্টোবর ব্যাংকে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার একটি চেক দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অনন্ত জলিল।

তবে গত ২ নভেম্বর তার অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি ডিজঅনার হয়। নোটিশে বলা হয়েছে, ৩০ দিনের মধ্যে পাওনা অর্থ পরিশোধ না করলে অনন্ত জলিল ও বর্ষার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।বিষয়টি নিশ্চিত করে অনন্ত জলিল গণমাধ্যমকে জানান, করোনাকালে ব্যবসায়িক মন্দার মধ্যেও শ্রমিকদের বেতন-ভাতা দিতে প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিতে হয়েছিল তাকে। সেই ঋণের সুদসহ বর্তমানে বিপুল অংকের দেনা তৈরি হয়েছে।

শুধু ব্যাংক ঋণ নয়, গ্যাস বিল বকেয়া এবং গ্যাস চুরির অভিযোগে এজেআই গ্রুপের গ্যাস সংযোগও বিচ্ছিন্ন করে দিয়েছে তিতাস গ্যাস।অনন্ত জলিলের ভাষ্য, ব্যাংকের সহযোগিতা ছাড়া এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো কঠিন।এজেআই গ্রুপ প্রতিষ্ঠার মধ্য দিয়ে তৈরি পোশাক শিল্পে যাত্রা শুরু হয় অনন্ত জলিলের। এরপর একে একে গড়ে তোলেন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। পাশাপাশি ২০১০ সালে খোঁজ দ্য সার্চ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক তার, সহশিল্পী ছিলেন স্ত্রী বর্ষা।

পরবর্তী সময়ে বর্ষাকে ব্যবস্থাপনা পরিচালক করে প্রতিষ্ঠা করেন এবি অ্যাপারেলস লিমিটেড। চলচ্চিত্রের পর্দায় সফলতার স্বপ্ন দেখানো এই তারকার ব্যবসায়িক সাম্রাজ্য এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে।একদিকে শত শত কোটি টাকার ঋণের বোঝা, অন্যদিকে কারখানা ও শ্রমিকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। ব্যাংকের আইনি নোটিশের পর অনন্ত জলিলের ব্যবসায়িক সাম্রাজ্য শেষ পর্যন্ত কোন পথে এগোয় এখন সেটি দেখার বিষয়।

তাজাখবর২৪.কম,ঢাকা: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩, ২৮ জমাদিউল আউয়াল  ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝