আজ বিশ্ব ফার্মাসিস্ট দিবস
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৬ এএম  (ভিজিট : )
আজ বিশ্ব ফার্মাসিস্ট দিবস

আজ বিশ্ব ফার্মাসিস্ট দিবস

তাজাখবর২৪.কম,ডেস্ক নিউজ: আজ ২৫ সেপ্টেম্বর বিশ্ব ফার্মাসিস্ট দিবস। ওষুধের নিরাপদ ব্যবহার, রোগ প্রতিরোধ, চিকিৎসাসেবায় মানুষের প্রবেশাধিকার এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ফার্মাসিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরতে প্রতিবছর দিবসটি পালিত হয়।এবারের বিশ্ব ফার্মাসিস্ট দিবসের প্রতিপাদ্য— ‘সুস্থ ভবিষ্যতের জন্য ফার্মাসিস্টদের ক্ষমতায়ন’। পরিবর্তিত স্বাস্থ্য চাহিদার সঙ্গে তাল মিলিয়ে ফার্মাসিস্টদের প্রয়োজনীয় দক্ষতা, স্বীকৃতি ও স্বাস্থ্যব্যবস্থায় যথাযথ সহায়তা নিশ্চিত করার ওপর এবারের দিবসে গুরুত্ব দেওয়া হয়েছে।জনসংখ্যার পরিবর্তন, অসংক্রামক রোগের বিস্তার, প্রযুক্তির পরিবর্তন ও জলবায়ুজনিত নানা চ্যালেঞ্জের কারণে বিশ্বজুড়ে স্বাস্থ্যসেবার চাহিদা বদলে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ফার্মাসিস্টদের আরও কার্যকরভাবে স্বাস্থ্যব্যবস্থার সঙ্গে যুক্ত করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশন।ফার্মাসিস্টরা শুধু ওষুধ সরবরাহের কাজ করেন না। ওষুধের সঠিক ব্যবহার সম্পর্কে পরামর্শ দেওয়া, রোগ প্রতিরোধে সহায়তা, রোগীদের স্বাস্থ্যবিষয়ক তথ্য দেওয়া, স্বাস্থ্য পরীক্ষা, জনসচেতনতামূলক কার্যক্রম এবং নতুন ওষুধ নিয়ে গবেষণার মতো কাজেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশনের সভাপতি পল সিনক্লেয়ার বলেন, পরিবর্তিত স্বাস্থ্য চাহিদা মোকাবিলায় ফার্মাসিস্টদের প্রয়োজনীয় দক্ষতা, স্বীকৃতি ও কাজের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি। তাদের জ্ঞান ও দক্ষতা অনুযায়ী কাজের সুযোগ দেওয়া হলে স্বাস্থ্যব্যবস্থা আরও সহজলভ্য, কার্যকর ও টেকসই হতে পারে।এবারের দিবসে সরকার, নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থা, স্বাস্থ্যবীমা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে ফার্মাসিস্টদের জন্য সহায়ক নীতি তৈরির পাশাপাশি শিক্ষা ও প্রশিক্ষণে বিনিয়োগ এবং স্বাস্থ্যব্যবস্থায় তাদের আরও কার্যকরভাবে যুক্ত করার আহ্বান জানানো হয়েছে।

যেভাবে শুরু বিশ্ব ফার্মাসিস্ট দিবস
বিশ্ব ফার্মাসিস্ট দিবস আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশনের প্রতিষ্ঠার দিনকে স্মরণ করে পালিত হয়। ১৯১২ সালের ২৫ সেপ্টেম্বর সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। পরে ২০০৯ সালে আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশনের পরিষদ ২৫ সেপ্টেম্বরকে বিশ্ব ফার্মাসিস্ট দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়।২০২০ সাল থেকে ২৫ সেপ্টেম্বরকে কেন্দ্র করে বিশ্ব ফার্মেসি সপ্তাহও পালন করা হচ্ছে। এর মাধ্যমে ফার্মাসিস্ট ছাড়াও ওষুধবিজ্ঞানী, ফার্মেসি প্রযুক্তিবিদসহ ফার্মেসি খাতের বিভিন্ন পেশাজীবীর অবদান তুলে ধরা হয়।

স্বাস্থ্যসেবায় ফার্মাসিস্টদের ভূমিকা
ফার্মাসিস্টরা মানুষের প্রয়োজনীয় ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করার পাশাপাশি ওষুধের নিরাপদ ও সঠিক ব্যবহারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। রোগীদের ওষুধ ব্যবহারের নিয়ম বোঝানো, স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া এবং বিভিন্ন রোগ প্রতিরোধে সচেতনতা তৈরিতেও তাদের ভূমিকা রয়েছে।

এছাড়া অ্যান্টিবায়োটিকের দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া পর্যবেক্ষণ এবং জনস্বাস্থ্যবিষয়ক বিভিন্ন কর্মসূচিতেও ফার্মাসিস্টরা কাজ করেন।বিশ্ব ফার্মাসিস্ট দিবস তাই শুধু একটি পেশাকে সম্মান জানানোর দিন নয়। স্বাস্থ্যব্যবস্থায় ফার্মাসিস্টদের অবদান আরও দৃশ্যমান করা এবং ভবিষ্যতের স্বাস্থ্য চাহিদা মোকাবিলায় তাদের দক্ষতা ও ভূমিকা আরও শক্তিশালী করার আহ্বান জানানোরও একটি গুরুত্বপূর্ণ দিন।সূত্র: আন্তর্জাতিক ঔষধ ফেডারেশন (এফআইপি), পেস হসপিটাল

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩,  ১৩ রবউিস সানি ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝