হঠাৎ ছুটিতে রাশমিকা, ঘটনা কী
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১:০৭ পিএম  (ভিজিট : )
হঠাৎ ছুটিতে রাশমিকা, ঘটনা কী

হঠাৎ ছুটিতে রাশমিকা, ঘটনা কী

তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা নিতম্বে আঘাত পাওয়ার কারণে প্রায় এক মাস কাজ থেকে দূরে ছিলেন। তবে বিরতি শেষে খুব শিগগিরই শুটিং সেটে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি।এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশমিকা তার আসন্ন সিনেমা ‘মাইসা’র শুটিংয়ের সময় আহত হওয়ার পর বিশ্রামে যান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছুটির সময়ের কিছু ছবি ও ভিডিও শেয়ার করে অভিনেত্রী নিজেই জানান, খুব শিগগিরই তিনি কাজে ফিরছেন।ইনস্টাগ্রামে প্রকাশ করা ছবিগুলোতে কখনও বাড়িতে সময় কাটাতে, আবার কখনও ছুটির মুহূর্ত উপভোগ করতে দেখা যায় রাশমিকাকে। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, আমি শিগগিরই কাজে ফিরছি। আর নিশ্চিতভাবেই এই সময়গুলোকে খুব মিস করব।

‘মাইসা’র একটি নাচের দৃশ্যের শুটিংয়ের সময় রাশমিকার ডান হিপে আঘাত লাগে। পরে জানা যায়, হিপের একটি টেন্ডন বিচ্ছিন্ন হয়ে গেছে। এ কারণে বেশ কিছুদিন তাকে বিশ্রামে থাকতে হয়।গত ৩ আগস্ট ইনস্টাগ্রামে নিজের শারীরিক অবস্থার বিষয়ে ভক্তদের আপডেট দেন রাশমিকা। তিনি জানান, শুরুতে চোট পাওয়ার বিষয়টি গোপন রাখতে চেয়েছিলেন। তবে পরপর তিনবার আহত হওয়ার পর তিনি উপলব্ধি করেছেন, নিজের শরীরকে যন্ত্রের মতো না দেখে মানুষের শরীর হিসেবেই যত্ন নেওয়া প্রয়োজন।

চোটের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে অভিনেত্রী জানান, হিপের দুই পাশে চারটি করে টেন্ডন থাকে, যা হিপকে পায়ের সঙ্গে যুক্ত করে। ‘মাইসা’র নাচের দৃশ্যের শুটিংয়ের সময় ডান হিপের একটি টেন্ডন বিচ্ছিন্ন হয়ে যায়। টেন্ডনটি আগের অবস্থায় যুক্ত হওয়ার পরই তিনি স্বাভাবিকভাবে পা তুলতে পারবেন বলে জানান রাশমিকা।তবে এই ঘটনাকে বড় কোনো দুর্ঘটনা হিসেবে দেখছেন না অভিনেত্রী। তার ভাষ্য, এখন পর্যন্ত পাওয়া চোটগুলো মূলত আকস্মিক দুর্ঘটনার ফল।বিশ্রাম শেষে রাশমিকা আবারও ক্যামেরার সামনে ফিরতে প্রস্তুত হচ্ছেন। আর তার কাজে ফেরার অপেক্ষায় রয়েছেন ভক্তরাও।

তাজাখবর২৪.কম,ঢাকা:সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ , ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝