এনবিআরে বড় রদবদল, প্রথম নারী হিসেবে সিআইসি প্রধান সেলিনা সুলতানা
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১:৩২ পিএম  (ভিজিট : )
এনবিআরে বড় রদবদল, প্রথম নারী হিসেবে সিআইসি প্রধান সেলিনা সুলতানা

এনবিআরে বড় রদবদল, প্রথম নারী হিসেবে সিআইসি প্রধান সেলিনা সুলতানা

তাজাখবর২৪.কম,ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ও আয়কর গোয়েন্দা ইউনিটের প্রধানসহ কমিশনার পদে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। বর্তমান চেয়ারম্যান আহসান হাবিব দায়িত্ব নেওয়ার পর এনবিআরের কর প্রশাসনে এটিই সবচেয়ে বড় রদবদলের ঘটনা।বৃহস্পতিবার (২০ আগস্ট) এনবিআরের পৃথক আদেশ ও প্রজ্ঞাপনের মাধ্যমে একযোগে ২২ জন কর কমিশনার পদে পরিবর্তন আনা হয়েছে। এর আগে পৃথক আদেশে ১২ জন অতিরিক্ত কর কমিশনারকে কর কমিশনার পদে চলতি দায়িত্ব দেওয়া হয়, যাদের পরবর্তী সময়ে নতুন পদে পদায়ন করা হয়েছে।এ রদবদলের সবচেয়ে বড় চমক হলো এনবিআরের সিআইসির মহাপরিচালক হিসেবে সেলিনা সুলতানাকে দায়িত্ব দেওয়া। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো নারী কর্মকর্তা সিআইসির ডিজি হিসেবে পদায়ন পেলেন। এর আগে তিনি ঢাকার কর অঞ্চল-৪-এর কমিশনার পদে দায়িত্ব পালন করছিলেন।

অন্যদিকে সিআইসির বিদায়ী মহাপরিচালক মোহাম্মদ আবদুর রকিবকে ঢাকার কর অঞ্চল-৮-এর কমিশনার পদে বদলি করা হয়েছে। পাশাপাশি আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের নতুন ডিজি করা হয়েছে বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ মহিদুল ইসলামকে। তিনি এতদিন কর পরিদর্শন পরিদপ্তরের মহাপরিচালক পদে ছিলেন।এর আগে ২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সেপ্টেম্বরে ৪০ জন কর কমিশনারকে একযোগে বদলি করা হয়েছিল। সে সময় সিআইসির ডিজি থাকা আহসান হাবিবকে পরবর্তীতে এনবিআরের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। নতুন সরকার ক্ষমতায় আসার পর এনবিআরের প্রশাসনিক কাঠামোর এই পরিবর্তনকে কর আদায় ও গোয়েন্দা নজরদারিতে গতি ফেরানোর পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩, ০৭ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝