হাসপাতালে নেওয়া হয়েছে ইমরান খানকে
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১০:১২ এএম  (ভিজিট : )
হাসপাতালে নেওয়া হয়েছে ইমরান খানকে

হাসপাতালে নেওয়া হয়েছে ইমরান খানকে

তাজাখবর২৪.কম,আন্তর্জাতিক ডেস্ক:  শারীরিক পরীক্ষার জন্য পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশনার পর এই পদক্ষেপ নেয় কারা কর্তৃপক্ষ।শুক্রবার (২১ আগস্ট) ভোরে আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়েছে।পাকিস্তানের শীর্ষ আদালত চলতি সপ্তাহে ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে স্থানান্তর করা এবং তার ব্যক্তিগত চিকিৎসকসহ একটি মেডিকেল প্যানেলকে পরীক্ষার সুযোগ দেওয়ার নির্দেশ দেন।৭৩ বছর বয়সি এই নেতার আইনজীবীদের দাবি, তিন বছরের বেশি সময় ধরে কারাবন্দি থাকায় তার স্বাস্থ্যের অবনতি ঘটেছে এবং ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তবে সরকারের দাবি, তাৎক্ষণিক চিকিৎসার মতো গুরুতর সমস্যা মেলেনি।

২০২৩ সালের আগস্ট থেকে একাধিক মামলায় কারাবন্দি রয়েছেন ইমরান খান। ২০২২ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশটির শক্তিশালী সামরিক কাঠামোর সঙ্গে তার বিরোধ প্রকাশ্যে আসে। এসব মামলাকে তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বললেও তা অস্বীকার করে আসছে পাকিস্তান সরকার।সুপ্রিম কোর্টের এই আদেশকে ‘নতুন আশার আলো’ হিসেবে বর্ণনা করেছেন পিটিআই মুখপাত্র জুলফিকার বুখারি। তবে তিনি জানান, ইমরানের সঙ্গে সাক্ষাতের অনুমতি, মামলার দ্রুত শুনানি ও মুক্তির দাবিতে পিটিআই দেশব্যাপী আন্দোলন এবং আগামী ২৭ সেপ্টেম্বরের পূর্বঘোষিত পদযাত্রা কর্মসূচি অব্যাহত রাখবে।

তাজাখবর২৪.কম,ঢাকা: শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩, ০৭ রবিউল আউয়াল ১৪৪৮

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝