কেন্দুয়া উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১:৫৫ পিএম  (ভিজিট : )
কেন্দুয়া উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

কেন্দুয়া উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

রাখাল বিশ্বাস, তাজাখবর২৪.কম,কেন্দুয়া: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা ও কেন্দুয়া পৌরছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে জেলা কমিটি।রবিবার (৫ জুলাই ) জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী এবং সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এই দুই কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কেন্দুয়া উপজেলা ছাত্রদলের আংশিক কমিটিতে সভাপতি হিসেবে তৌফিকুল হক শিবলি এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. আবুল হোসাইন দায়িত্ব পেয়েছেন। 

কেন্দুয়া উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

কেন্দুয়া উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

একই দিনে ঘোষিত কেন্দুয়া পৌর ছাত্রদলের আংশিক কমিটিতে সভাপতি হিসেবে মো. জাকারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে তোফাজ্জল হোসেন হৃদয়কে মনোনীত করে আংশিক দুইটি কমিটির অনুমোদন পত্র প্রেরণ করা হয়েছে।জেলা ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উভয় কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য নেত্রকোণা জেলা ছাত্রদলের দপ্তরে জমা দিতে হবে। এদিকে কেন্দুয়া ছাত্রদলের এমন কমিটি আসার পরে কেন্দুয়া ছাত্রদলের নেতা কর্মিদের মাঝে বেশ উচ্ছাস লক্ষ্যকরা যাচ্ছে।

তাজাখবর২৪.কম,ঢাকা:সোমবার, ৬ জুলাই ২০২৬, ২২শে আষাঢ় ১৪৩৩, ২০ মহারম, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝