বৃষ্টির পর ঢাকার বাতাসে সুখবর
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১০:২০ এএম আপডেট: ১৩.০৬.২০২৬ ১০:২৩ এএম  (ভিজিট : )
বৃষ্টির পর ঢাকার বাতাসে সুখবর

বৃষ্টির পর ঢাকার বাতাসে সুখবর

তাজাখবর২৪.কম,মহানগর ডেস্ক: নানা কারণে বিশ্বে দিন দিন বায়ুদূষণ বাড়ছে। গত ডিসেম্বর থেকেই মেগাসিটি ঢাকায়ও দূষণের মাত্রা প্রায় সময় বেশিই থেকেছে। তবে বৃষ্টির কারণে গত কয়েকদিন আগের তুলনায় দূষণের মাত্রা অনেকটা কমেছে।শনিবার (১৩ জুন) সকাল ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম। এই শহরের বায়ুমানের স্কোর ৯২। এই স্কোর মোটামুটি ভালো হিসেবে বিবেচিত করা হয়। গত শুক্রবার একই সময় ঢাকার বায়ুমানের স্কোর ছিল ১১৭।তালিকার শীর্ষে থাকা কঙ্গোর কিনসাসার স্কোর ১৬৯। এর পরের অবস্থানে থাকা উগান্ডার কামপালার স্কোর ১৫৩। দুটি শহরের বায়ুমানের স্কোর অস্বাস্থ্যকর বলে বিবেচিত।
 
১২৪ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে চিলির শান্তিয়াগো। বায়ুমানের এই স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। একই সূচক রয়েছে তালিকায় রয়েছে- আরব আমিরাতের দুবাই, ইসরাইলের জেরুজালেম, দক্ষিণ কোরিয়ার ইনচেওন, যুক্তরাষ্ট্রের ডেনভার এবং দক্ষিণ কোরিয়ার সিউল।অন্যদিকে, প্রায় সময় তালকিার প্রথম সারিতে থাকা ভারতের কলকাতা, দিল্লি ও মুম্বাই এবং পাকিস্তানের করাচি ও লাহোরের বাতাস আজ মোটামুটি ভালো।আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
 
এ ছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।


তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ২৬ জিলহ্বজ, ১৪৪৭


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝