পাংশার মেঘনায় খেলনা পিস্তলের ছবি নিয়ে বিতর্ক; সংবাদ সম্মেলনে যুবকের প্রতিবাদ
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৮:১৫ পিএম  (ভিজিট : )
পাংশার মেঘনায় খেলনা পিস্তলের ছবি নিয়ে বিতর্ক; সংবাদ সম্মেলনে যুবকের প্রতিবাদ

পাংশার মেঘনায় খেলনা পিস্তলের ছবি নিয়ে বিতর্ক; সংবাদ সম্মেলনে যুবকের প্রতিবাদ

উজ্জল হোসেন,তাজাখবর২৪.কম, পাংশা: রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মেঘনা এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে খেলনা পিস্তল হাতে তোলা একটি ছবি ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন করেছেন এক যুবক। সোমবার (৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মেঘনা বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে রতন মণ্ডল বলেন, প্রায় ৫-৬ মাস আগে তাদের বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানের সময় মেলা থেকে তার ভাগ্নের জন্য একটি খেলনা পিস্তল কেনা হয়। পরবর্তীতে তিনি সেই খেলনা পিস্তল হাতে একটি ছবি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন এবং তা দিয়ে একটি টিকটক ভিডিওও তৈরি করি।

তিনি অভিযোগ করেন, পরবর্তীতে কে বা কারা তার ফেসবুক আইডি থেকে ছবিটি সংগ্রহ করে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেয় এবং খেলনা পিস্তলকে আসল অস্ত্র হিসেবে প্রচার করতে থাকে। এতে তার ব্যক্তিগত ও পারিবারিক সম্মান ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি করেন তিনি।রতন মণ্ডল বলেন, “আমার বাবা একজন কৃষক। হাটবাজারে গেলে বিভিন্ন মানুষ এ বিষয়ে নানা ধরনের মন্তব্য করেন। এতে আমাদের পরিবারের সম্মানহানি হচ্ছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি যারা আমার ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।”

রতনের বাবা মিজানুর রহমান মণ্ডল বলেন, “আমি একজন সাধারণ কৃষক। সংসার চালাতেই হিমশিম খেতে হয়। অথচ আমার ছেলের খেলনা পিস্তল হাতে তোলা ছবি নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। আমি এ ঘটনার নিন্দা জানাই এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করছি।”তিনি আরও বলেন, “মানুষ কি এতটাই বোকা যে কেউ সত্যিকারের পিস্তল হাতে ছবি তুলে আবার সেটি নিজের ফেসবুকে ছড়াবে ?”

সংবাদ সম্মেলনে উপস্থিত সাইফুল ইসলাম বলেন, “আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী রতন আমার খালাতো ভাই। সে মাঝে মাঝে আমার সঙ্গে থাকে। একটি কুচক্রী মহল আমাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে খেলনা পিস্তলকে আসল পিস্তল হিসেবে প্রচার করছে। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি করছি।”এবিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মইনুল ইসলাম বলেন, এ বিষয়ে আমি কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবো।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রতনের মা মোছা. আছিয়া খাতুন, স্থানীয় বাসিন্দা স্বপন, জাহাঙ্গীর, আনোয়ার, জাকিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ৮ জুন ২০২৬, ২৫শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ২১ জিলহ্বজ, ১৪৪৭




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝