পাংশায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৮:০০ পিএম আপডেট: ০৮.০৬.২০২৬ ৮:০৪ পিএম  (ভিজিট : )
পাংশায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

পাংশায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

উজ্জ্বল হোসেন,তাজাখবর২৪.কম,পাংশা : ‘প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৮ জুন) উপজেলা প্রশাসন ও উপজেলা টাস্কফোর্স কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রিফাতুল হক। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, তামাক ও নিকোটিনের আসক্তি মানুষের স্বাস্থ্য, পরিবার এবং সমাজের জন্য মারাত্মক হুমকি। ধূমপান ও তামাকজাত পণ্যের ব্যবহার কমাতে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে এ বিষয়ে উদ্বুদ্ধ করতে হবে। একই সঙ্গে তামাকমুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।অনুষ্ঠানে তামাকের ক্ষতিকর প্রভাব, নিকোটিন আসক্তির ঝুঁকি এবং জনস্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

তাজাখবর২৪.কম,ঢাকা: সোমবার, ৮ জুন ২০২৬, ২৫শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ২১ জিলহ্বজ, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝