শাকিব-বুবলীকে নিয়ে মিষ্টি জান্নাতের ফেসবুক পোস্ট, ব্যাপক আলোচনা
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ১১:১৭ এএম  (ভিজিট : )
শাকিব-বুবলীকে নিয়ে মিষ্টি জান্নাতের ফেসবুক পোস্ট, ব্যাপক আলোচনা

শাকিব-বুবলীকে নিয়ে মিষ্টি জান্নাতের ফেসবুক পোস্ট, ব্যাপক আলোচনা

তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: কন্যাসন্তানের বাবা-মা হওয়ায় মেগাস্টার শাকিব খান এবং ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলীকে অভিনন্দন জানিয়েছেন আরেক চিত্রনায়িকা মিষ্টি জান্নাত।তবে অভিনন্দনের সঙ্গে তার জুড়ে দেয়া কিছু কথা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।শুক্রবার (৫ জুন) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শাকিব-বুবলী দম্পতিকে অভিনন্দন জানান মিষ্টি জান্নাত।তিনি লেখেন,কন্যাসন্তানের জন‍্য অনেক অনেক শুভকামনা। শাকিব খান ও শবনম বুবলীকে অভিনন্দন। এই বছরে আরেকজনের জন‍্যও অগ্রিম শুভেচ্ছা।

মিষ্টি জান্নাতের এমন মন্তব্য নেটিজেনদের মধ্যে নতুন কৌতুহল-প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকে ধারণা করছেন, শাকিব খান হয়তো অদূর ভবিষ্যতে আবারও বাবা হতে যাচ্ছেন। আবার কেউ কেউ শাকিব খানের সঙ্গে মিষ্টি জান্নাতের বিয়ের প্রসঙ্গও টেনে এনেছেন।প্রসঙ্গত, দ্বিতীয়বারের মতো মা হয়েছেন শবনম বুবলী। পুত্র শেহজাদ খান বীরের পর এবার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। শুক্রবার (৫ জুন) সামাজিক মাধ্যমে এক পোস্টে ভক্তদের এই সুখবর জানান বুবলী।

তাজাখবর২৪.কম,ঢাকা: শনিবার, ৬ জুন ২০২৬, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ১৯ জিলহ্বজ, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]

🔝