বিয়ের পর বড় সিদ্ধান্ত অভিনেত্রী সায়মার
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১০:৩৬ এএম  (ভিজিট : )
সুমনা ইয়াসমিন সায়মা। ছবি: সংগৃহীত

সুমনা ইয়াসমিন সায়মা। ছবি: সংগৃহীত

তাজাখবর২৪.কম,বিনোদন ডেস্ক: কনটেন্ট ক্রিয়েটর থেকে অভিনেত্রী হিসেবে বেশ অল্প সময়ে সবার নজরে আসেন সুমনা ইয়াসমিন সায়মা। অভিনয়ে নাম করলেও তিনি সিদ্ধান্ত নিয়েছেন শোবিজ ছেড়ে দেয়ার। বিয়ের পরই অভিনয় ছাড়ার বড় সিদ্ধান্ত নিলেন তিনি।গত ৪ এপ্রিল সামাজিক যোগযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় সায়মা জানান, তিনি মিডিয়ায় কাজ করছেন না। মিডিয়া-সম্পর্কিত কোনো কাজের বিষয়ে যোগাযোগ না করার জন্য অনুরোধ করেছেন তিনি।

এর আগে গত বছরের ১২ ডিসেম্বর বিয়ে সেরেছেন সায়মা। বরের নাম রাসেল খান, তিনি লন্ডনপ্রবাসী। স্বামীর সঙ্গে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সায়মা।‘হরবোলা’, ‘সাথী’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করে পরিচিতি পেয়েছেন সায়মা। এর আগে সায়মা বলেন, ‘আমি পরিকল্পনা করে অভিনয়ে আসিনি। তখন কনটেন্ট ক্রিয়েটর ছিলাম, ফেসবুকে ভিডিও করতাম। ওখান থেকে ইমরান মাহমুদুল ভাইয়ার সঙ্গে ‘মন বোঝে না’ গানের ভিডিও চিত্রে কাজের প্রস্তাব পাই। এই বছরই কাজটি এসেছে।’গত বছর ফেব্রুয়ারিতে ‘পাঁজর ৩’ দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে সায়মার। শোবিজ জগতে প্রায় এক বছরের ক্যারিয়ার এ অভিনেত্রীর।

তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ১৭ জিলহ্বজ, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝