ঢাকাসহ ৮ বিভাগেই বৃষ্টির পূর্বাভাস
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১২:২০ পিএম  (ভিজিট : )
ঢাকাসহ ৮ বিভাগেই বৃষ্টির পূর্বাভাস

ঢাকাসহ ৮ বিভাগেই বৃষ্টির পূর্বাভাস

তাজাখবর২৪.কম,প্রকৃতি-পরিবেশ ডেস্ক:  শুধু ঢাকা নয়, সারা দেশেই বৃষ্টির মাত্রা বাড়ছে। বৃহস্পতিবার (১১ জুন) ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৩১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমি বায়ুর বিস্তার ঘটায় দেশে বৃষ্টির পরিমাণ বাড়ছে। আগামী কয়েক দিনের মধ্যে মৌসুমি বায়ুর বিস্তার আরও ঘটবে। এর ফলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। এটি আগামী দু-তিন দিনের মধ্যে বাংলাদেশের বাকি অংশে বিস্তার লাভ করার জন্য অনুকূল অবস্থায় রয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে রাজধানী ঢাকার আকাশ রয়েছে কিছুটা মেঘাচ্ছন্ন। আজ সকাল ৭টায় ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বেলা ১টা পর্যন্ত এই অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুধু ঢাকা নয়, দেশের আটটি বিভাগেই আজ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়ে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

তবে রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে আজ বেলা ১টার মধ্যে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক দিয়ে দমকা অথবা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্ককরণ কেন্দ্র।

তাজাখবর২৪.কম,ঢাকা: বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ২৪ জিলহ্বজ, ১৪৪৭

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ

সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
সম্পাদক: কায়সার হাসান
ব্যবস্থাপনা সম্পাদক: এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, সহকারি সম্পাদক: জহির হাসান,নগর সম্পাদক: তাজুল ইসলাম।
বার্তা ও বাণিজ্যক কার্যালয়: মডার্ণ ম্যানশন (১৫ তলা) ৫৩ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
ফোন: ০৮৮-০২-৫৭১৬০৭২০, মোবাইল: ০১৭৫৫৩৭৬১৭৮,০১৮১৮১২০৯০৮, ই-মেইল: [email protected], [email protected]
🔝